TRENDING:

সপ্তাহে এক দিন শুধু এটা করলেই ঘরের মেঝে ঝকঝকে হবে নতুনের মতো, বছরের পুরনো ময়লাও উধাও!

Last Updated:
প্রতিদিন মেঝে মোছা হলেও অনেক সময়ই দেখা যায়, মেঝের স্বাভাবিক ঝিলিক ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ধুলো, তেলচিটে ভাব আর ময়লা এমন ভাবে জমে যায়, যা শুধু জল বা ডিটারজেন্টে পুরোপুরি উঠে আসে না। তবে সপ্তাহে এক দিন একটি সহজ পদ্ধতি মেনে চললেই ঘরের মেঝে আবার নতুনের মতো ঝকঝকে হয়ে উঠতে পারে এবং দীর্ঘদিনের জমে থাকা ময়লাও পরিষ্কার হয়ে যায়।
advertisement
1/7
সপ্তাহে এক দিন শুধু এটা করলেই ঘরের মেঝে ঝকঝকে হবে নতুনের মতো, বছরের পুরনো ময়লাও উধাও!
আপনি কি ভুল ভাবে মেঝে মোছেন? সপ্তাহে একবারের এই টোটকায় মেঝেতে আসবে কাচের মতো ঝিলিক!
advertisement
2/7
বেশিরভাগ বাড়িতেই প্রতিদিন মেঝে মোছা একটা নিয়মিত কাজ। কিন্তু ভালো করে মুছেও যদি দেখেন মেঝে নিষ্প্রভ, মলিন কিংবা মনে হচ্ছে—‘কেন ঝকঝকে হচ্ছে না’, তাহলে আপনি একা নন। আসলে এতদিন হয়তো আপনি মেঝে মোছার কাজটাই ভুল ভাবে করে এসেছেন।
advertisement
3/7
শুধু জল, ডিটারজেন্ট বা ফিনাইলই যে যথেষ্ট, তা কিন্তু নয়। সাধারণ ভাবে মেঝে মোছা হলে ধুলো-ময়লা পরিষ্কার হয় ঠিকই, কিন্তু তাতে মেঝের স্বাভাবিক উজ্জ্বলতা ফেরে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে মেঝেতে এমন এক ধরনের আস্তরণ জমে, যা ঝিলিক কমিয়ে দেয়।
advertisement
4/7
 এই সমস্যার সমাধান কিন্তু খুব সহজ। সপ্তাহে একবার নুন আর বেকিং সোডা ব্যবহার করে গভীর পরিষ্কার করলেই মিলবে ম্যাজিকের মতো ফল। কী ভাবে? জেনে নিন।
advertisement
5/7
কেন প্রতিদিন মেঝে মোছা যথেষ্ট নয়?  প্রতিদিন বাড়ির মেঝের উপর দিয়ে অসংখ্য মানুষের যাতায়াত হয়। সঙ্গে থাকে ধুলো, রান্নাঘরের তেলচিটে ভাব আর খাবারের কণা। শুধু জল দিয়ে মেঝে মোছা হলে এই সব ময়লা পুরোপুরি উঠে যায় না। বরং পাতলা একটি স্তর তৈরি হয়, যা ময়লা তুলবার বদলে গোটা মেঝে জুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলেই নিয়মিত পরিষ্কার করার পরেও অনেক সময় মেঝে চিটচিটে বা কালচে দেখায়।
advertisement
6/7
এই দুই ধাপেই শুরু ম্যাজিক বিশেষ করে টাইলস ও মার্বেলের মেঝেতে এই পদ্ধতি দারুণ কাজ করে। প্রথম ধাপ: নুন ও বেকিং সোডা দিয়ে শুকনো স্ক্রাব এই ধাপটাই আসল টোটকা, যা খুব কম মানুষই জানেন। সমান পরিমাণ খোলা নুন (রক সল্ট) ও বেকিং সোডা মিশিয়ে নিন। সেই মিশ্রণ মেঝের উপর হালকা ভাবে ছড়িয়ে দিন। তারপর শুকনো কাপড় বা নরম ব্রাশ দিয়ে আলতো করে স্ক্রাব করুন। এতে মেঝেতে জমে থাকা পুরনো ময়লা, তেলচিটে ভাব ও দাগ আলগা হয়ে যাবে।
advertisement
7/7
এর পরের ধাপে সাধারণ জল দিয়ে মেঝে মুছলেই দেখবেন—মেঝে অনেক বেশি পরিষ্কার, উজ্জ্বল আর নতুনের মতো দেখাচ্ছে। সপ্তাহে একবার এই পদ্ধতি মেনে চললেই ঘরের মেঝের ঝিলিক চোখে পড়ার মতো বদলে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সপ্তাহে এক দিন শুধু এটা করলেই ঘরের মেঝে ঝকঝকে হবে নতুনের মতো, বছরের পুরনো ময়লাও উধাও!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল