Weekend Trip: আলিপুর চিড়িয়াখানা তো অনেকেই গিয়েছেন! এবার ঘুরে আসুন রসিকবিল মিনি জু, উইকেন্ড ট্রিপের সেরা ডেস্টিনেশন
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Weekend Trip: সপ্তাহান্তের ছুটিতে কাছেপিঠে বেড়াতে যেতে পছন্দ করেন অনেকে। আজ উইকেন্ড ট্রিপের জন্য পারফেক্ট একটি ডেস্টিনেশনের হদিশ তুলে ধরা হল। ঘুরে আসতে পারেন রসিকবিল মিনি জু।
advertisement
1/5

ছবির মতো সাজানো এক শহর কোচবিহার। এখানে একদিকে যেমন বিভিন্ন প্রাচীন মন্দির, রাজবাড়ি আছে, তেমনই আছে একটি মিনি জু। সপ্তাহান্তের ছুটিতে ছোট্ট সেই চিড়িয়াখানা থেকে ঘুরে আসতেই পারেন। সেই চিড়িয়াখানার নাম, সেখানে কী কী দেখা যেতে পারে, এই প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল।
advertisement
2/5
কোচবিহারের তুফানগঞ্জে অবস্থিত এই ছোট্ট চিড়িয়াখানার নাম রসিকবিল মিনি জু। এখানে লেপার্ড, হরিণ সহ বিভিন্ন পশুপাখি রয়েছে। সেই সঙ্গেই প্রত্যেক বছর বহু পরিযায়ী পাখিরও আগমন হয়।
advertisement
3/5
প্রত্যেক বছর শীতে রসিকবিল মিনি জু-র লেক তথা জলাশয়ে প্রচুর পরিযায়ী পাখি হাজির হয়। তাঁদের আগমনে যেন ভরে ওঠে চারপাশ। এই পাখিদের দেখতে ছুটে আসেন দূরদূরান্তের বহু পর্যটক।
advertisement
4/5
ছোট্ট এই চিড়িয়াখানায় ঘুরতে গেলে নানা ধরনের পশুপাখি দেখা যায়। সব মিলিয়ে, এই মিনি জু যেন জেলার সৌন্দর্য আরও কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। সেই সঙ্গেই কোচবিহারের পর্যটন মানচিত্রে যোগ করেছে নতুন মাত্রা।
advertisement
5/5
সপ্তাহান্তের ছুটিতে তাই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে কোচবিহার চলে আসতেই পারেন। তুফানগঞ্জের রসিকবিল মিনি জু দেখার পাশাপাশি ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির, বানেশ্বর শিব মন্দির থেকে শুরু করে কোচবিহারের রাজপ্রাসাদ সহ একাধিক ট্যুরিস্ট স্পট ঘুরে দেখতে পারবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: আলিপুর চিড়িয়াখানা তো অনেকেই গিয়েছেন! এবার ঘুরে আসুন রসিকবিল মিনি জু, উইকেন্ড ট্রিপের সেরা ডেস্টিনেশন