Cholesterol Control Tips: ওষুধ ছাড়াই কমবে কোলেস্টেরল, মানতে হবে ৩ সহজ টিপস! জরুরি পরামর্শ চিকিৎসকের
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Raima Chakraborty
Last Updated:
Cholesterol Control Tips: জীবনাত্রায় আনতে হবে ৩ সহজ বদল। সকালে ওঠা থেকে রাতে ঘুমনো পর্যন্ত পালন করুন সেই টিপস। ডাক্তারের পরামর্শ মেনে চলুন।
advertisement
1/7

ওষুধ ছাড়াই কোলেস্টেরল নিয়ন্ত্রণে কী করবেন? পরামর্শ দিলেন বসিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-৩ ড. শ্যামল কুমার বিশ্বাস।
advertisement
2/7
বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, কম শারীরিক পরিশ্রম ও মানসিক চাপের কারণে কোলেস্টেরলের সমস্যা দ্রুত বাড়ছে। অনেকেই কোলেস্টেরল ধরা পড়লেই ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে সঠিক জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস মেনে চললে ওষুধ ছাড়াও অনেক ক্ষেত্রেই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানালেন বসিরহাট স্বাস্থ্য জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক-৩ ড. শ্যামল কুমার বিশ্বাস।
advertisement
3/7
ড. বিশ্বাস জানান, প্রথমেই খাদ্যতালিকায় পরিবর্তন আনতে হবে। অতিরিক্ত তেল-মশলাযুক্ত, ভাজাভুজি ও ফাস্টফুড এড়িয়ে চলা জরুরি। পরিবর্তে বেশি করে শাকসবজি, ফল, ডাল, ওটস, লাল চাল বা আটার রুটি খাওয়ার পরামর্শ দেন তিনি। বিশেষ করে আঁশযুক্ত খাবার শরীরের খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সাহায্য করে।
advertisement
4/7
নিয়মিত শরীরচর্চার উপরও জোর দেন তিনি। প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটা, সাইক্লিং বা হালকা ব্যায়াম করলে শরীরে ভাল কোলেস্টেরল (HDL) বাড়ে এবং হৃদ্রোগের ঝুঁকি কমে। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, তাদের মাঝেমধ্যে উঠে হাঁটারও পরামর্শ দেন তিনি।
advertisement
5/7
ড. বিশ্বাস আরও বলেন, ধূমপান ও অতিরিক্ত মদ্যপান কোলেস্টেরল বৃদ্ধির অন্যতম কারণ। তাই এই অভ্যাসগুলি ত্যাগ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণেও গুরুত্ব দিতে হবে। যোগব্যায়াম ও প্রণায়াম এই ক্ষেত্রে উপকারী হতে পারে।
advertisement
6/7
তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোও সমান গুরুত্বপূর্ণ। বছরে অন্তত একবার রক্তে কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করলে আগেভাগেই সতর্ক হওয়া যায়। তবে কারও কোলেস্টেরল মাত্রা অত্যধিক হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে।
advertisement
7/7
সবশেষে ড. শ্যামল কুমার বিশ্বাসের বার্তা, ''সুস্থ জীবনযাত্রাই কোলেস্টেরল নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। সচেতন থাকুন, নিয়ম মেনে চলুন, হৃদ্যন্ত্রকে রাখুন সুস্থ।'' (উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cholesterol Control Tips: ওষুধ ছাড়াই কমবে কোলেস্টেরল, মানতে হবে ৩ সহজ টিপস! জরুরি পরামর্শ চিকিৎসকের