TRENDING:

Vitamin Deficiency to cause Blood Sugar: কোন ভিটামিনের অভাবে ব্লাড সুগারে তিলে তিলে শেষ হয়ে যায় শরীর? ডায়াবেটিস কমাতে খেতেই হবে কোন ভিটামিন? জানুন

Last Updated:
Vitamin Deficiency to cause Blood Sugar: আধুনিক গবেষণায় দাবি করা হচ্ছে যে ব্লাড সুগার হয় কিছু ভিটামিনের ঘাটতিতেও। তাছাড়া রক্তে শর্করার মাত্রা বাড়লে ডায়েটে রাখতেই হবে কিছু ভিটামিন। নয়তো শরীরকে দ্রুত দুর্বল করে ফেলবে ডায়াবেটিস
advertisement
1/6
কোন ভিটামিনের অভাবে ব্লাড সুগারে ঝাঁঝরা শরীর? ডায়াবেটিসে খেতে হবে কোন ভিটামিন?
ডায়াবেটিসকে বলা হয় নীরব ঘাতক। ক্রনিক এই অসুখ ধীরে ধীরে ডেকে আনে আরও একাধিক জটিল অসুখকে। অলস জীবনযাপন, বংশগতি, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস-সহ একাধিক কারণে ব্লাড সুগার বা মধুমেহ হয়।
advertisement
2/6
আধুনিক গবেষণায় দাবি করা হচ্ছে যে ব্লাড সুগার হয় কিছু ভিটামিনের ঘাটতিতেও। তাছাড়া রক্তে শর্করার মাত্রা বাড়লে ডায়েটে রাখতেই হবে কিছু ভিটামিন। নয়তো শরীরকে দ্রুত দুর্বল করে ফেলবে ডায়াবেটিস। বলছেন বিশেষজ্ঞ পুষ্টিবিদ অবন্তী দেশপাণ্ডে।
advertisement
3/6
টাইপ ১ এবং টাইপ ২ ডায়াবেটিসে খুব গুরুত্বপূর্ণ ভিটামিন বি। ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার ঠিক রাখে এই ভিটামিন। নার্ভের কাজ বা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে খেতে হবে ভিটামিন-বি ১২।
advertisement
4/6
ব্লাড সুগারের প্রকোপে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতি হয় চোখের। তাই ভিটামিন এ নিয়মিত খেতে ভুলবেন না। এতে সুস্থ থাকবে চোখের স্বাস্থ্য।
advertisement
5/6
তবে অ্যামেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে মধুমেহ রোগ নিয়ন্ত্রণে সব থেকে বেশি কার্যকর হল ভিটামিন ডি। এই ভিটামিনের গুণে শরীর যথাযথভাবে ব্যবহার করে ইনসুলিনকে। ভিটামিন ডি-এর অভাবে শরীরে কমে যায় ইনসুলিন উ‍ৎপাদন৷
advertisement
6/6
ডায়াবেটিসে পায়ের সংক্রমণ বা ফুট আলসার রোধ করে ভিটামিন ডি। ইনসুলিন রেজিস্টান্সেও সাহায্য করে এই ভিটামিন। গ্লুকোজ মেটাবলিজমেও প্রভাব ফেলে ভিটামিন ডি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vitamin Deficiency to cause Blood Sugar: কোন ভিটামিনের অভাবে ব্লাড সুগারে তিলে তিলে শেষ হয়ে যায় শরীর? ডায়াবেটিস কমাতে খেতেই হবে কোন ভিটামিন? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল