Microwave Cleaning Tips: মাইক্রোওয়েভ ওভেন কতদিন পর পরিষ্কার করেন? রইল সহজতম টিপস, সময় লাগবে ঠিক ৩ মিনিট
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Microwave Cleaning Tips: মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করা মোটেই ঝক্কির নয়। কিন্তু পরিষ্কার করতে খুব বেশি সময় লাগে না। রইল সহজতম ২ উপায়। সময়ও লাগবে খুব কম।
advertisement
1/7

রান্নাঘরের জরুরি জিনিসের মধ্যে এক নম্বরে নাম মাইক্রোওয়েভ ওভেন। রোজের খাবার গরম, টুকিটাকি রান্না হয়। তবে নিয়মিত গ্যাস ওভেনটি লোকে পরিষ্কার করলেও মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কারের দিকে কারও নজর থাকে না।
advertisement
2/7
নিয়মিত খাবার গরম করার ফলে মাইক্রোওয়েভ ওভেনের ভিতরটাও তেলচিটে হয়ে যায়। যন্ত্রটি ঠিকমতো পরিষ্কার না করলে তা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর হতে পারে।
advertisement
3/7
মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার করা মোটেই ঝক্কির নয়। বরং অভেনের নিজস্ব বৈশিষ্ট্য কাজে লাগিয়েই যন্ত্রটি পরিষ্কার রাখা যায়। নিয়ম সহজ।
advertisement
4/7
মাইক্রোওয়েভ ওভেন রান্না করা যায় এমন কাচ পাত্রে কিছুটা জল নিয়ে তাতে সাদা ভিনিগার ঢেলে দিন ২-৩ টেবিল চামচ। তার উপর উচ্চ তাপমাত্রায় ৩ মিনিট মাইক্রোওয়েভ চালিয়ে রাখুন।
advertisement
5/7
জলের বাষ্প থেকেই ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। সাদা ভিনিগার থাকায়, মাছ-মাংসের গন্ধও চলে যাবে। এর পরে পরিষ্কার কাপড় ভিজিয়ে ওভেনের ভিতরের অংশটি পরিষ্কার করে নিলেই চলবে।
advertisement
6/7
চিকিৎসকদের স্পষ্ট বার্তা, প্লাস্টিকে খাবার গরম করা একবারে ভয়ংকর না হলেও একেবারে নিরীহও নয়। প্রতিদিনের ছোট সিদ্ধান্তই ভবিষ্যতের স্বাস্থ্যের ভিত গড়ে তোলে। প্লাস্টিকের বদলে কাচ বা সিরামিক বেছে নেওয়া দীর্ঘমেয়াদে শরীরের জন্য নিরাপদ পথ।
advertisement
7/7
এ ছাড়া গ্রিল পদ্ধতি ব্যবহার করলেও, ভিতরে জমে থাকা খাবারের কণা, ময়লা বেরিয়ে আসে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Microwave Cleaning Tips: মাইক্রোওয়েভ ওভেন কতদিন পর পরিষ্কার করেন? রইল সহজতম টিপস, সময় লাগবে ঠিক ৩ মিনিট