TRENDING:

Basanta Utsav 2026: বিশ্বভারতীর বসন্ত উৎসবে বহিরাগত প্রবেশে ফের জারি নিষেধাজ্ঞা! হতাশ হবেন না! শান্তিনিকেতনের এই ৪ জায়গায় মিলবে বসন্ত উৎসবের স্বাদ

Last Updated:
Basanta Utsav 2026: বিশ্বভারতীর বসন্ত উৎসবে ব্রাত্য বহিরাগতরা। তবে হতাশ হবেন না, সোনাঝুরি থেকে রতনপল্লী— বোলপুরের কোথায় কোথায় জমবে আবির খেলা? জেনে নিন সম্পূর্ণ গাইড
advertisement
1/6
হতাশ হবেন না! বিশ্বভারতী না হলেও শান্তিনিকেতনের এই ৪ জায়গায় মিলবে বসন্ত উৎসবের স্বাদ
আর দিন কয়েক পরেই বসন্ত উৎসব। শীতের আমেজ পেরিয়ে বসন্ত জানান দিচ্ছে আমি আসছি। চারিধারে সুন্দর সুন্দর রঙিন ফুলের সমারোহ পলাশ থেকে শুরু করে কৃষ্ণচূড়া ফুলের গন্ধে মেতে উঠেছে কবিগুরুর প্রাণের শহর শান্তিনিকেতন। তবে বিগত কয়েক বছরের মতন এ বছরও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে দোলের দিন হচ্ছে না বসন্ত উৎসব। এর পরিবর্তে ৬ই মার্চ বসন্ত উৎসব পালন করবেন নিজেদের মধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ। যেখানে কোনও ভাবে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না। (তথ্য-সৌভিক রায়)
advertisement
2/6
এই বিষয়ে কয়েকদিন আগেই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ। তিনি পরিষ্কারভাবে জানান " নিজের চোখের সামনে প্রানের শান্তিনিকেতনকে শেষ হতে দিতে পারি না, মানুষের মানসিকতা যতদিন পরিবর্তন না হচ্ছে ততদিন বিগত কয়েক বছরের মতন এ বছরেও নিজেদের মধ্যেই বসন্ত উৎসব পালন করা হবে।"
advertisement
3/6
তবে দোলের দিন অর্থাৎ মার্চ মাসের ৩ তারিখ বিশ্বভারতী প্রাঙ্গণে বসন্ত উৎসব পালন না হলেও বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন জায়গায় কবিগুরুকে প্রণাম জানিয়ে বসন্ত উৎসব পালন করা হবে। প্রসঙ্গত আজ থেকে কয়েক বছর আগে অর্থাৎ ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ইউনেস্কো বিশ্বভারতীকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ তকমা দিয়েছে। বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় হিসেবে এই তকমা পাওয়ার পর থেকেই ঐতিহ্য সংরক্ষণে কড়াকড়ি বাড়িয়েছে কর্তৃপক্ষ।
advertisement
4/6
ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলি ভ্রমণের জন্য শুরু হয়েছে হেরিটেজ ওয়াক। শেষবার ২০১৯ সালে আশ্রম মাঠে হয়েছিল বসন্তোৎসব যেখানে বহিরাগতদের প্রবেশের অনুমতি ছিল। ২০২০ সালে করোনা অতিমারীর পরিস্থিতির জন্য বন্ধ হয়ে যায় উৎসব। ২০২১ সাল থেকে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্তোৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এমনকী, ভিড় এড়াতে দোলপূর্ণিমার দিন বসন্তোৎসব না করার সিদ্ধান্ত নেন।
advertisement
5/6
তবে এবার প্রশ্ন দোলের দিন আপনি বোলপুর শান্তিনিকেতন এলে কোথায় বসন্ত উৎসবের আমেজ পেতে পারেন। প্রত্যেক বছর বোলপুর শান্তিনিকেতন থেকে কিছু দূরে অবস্থিত সোনাঝুরির হাটে বসন্ত উৎসবে মেতে ওঠেন দূরদূরান্ত থেকে আগত হাজার হাজার পর্যটকেরা। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবির খেলায় মেতে ওঠেন পর্যটকেরা। এছাড়াও বোলপুর শান্তিনিকেতনের প্রত্যেকটি ওয়ার্ডে বসন্ত উৎসব এর আয়োজন করা হয়।
advertisement
6/6
এছাড়াও শ্যামবাটি মোড় থেকে শুরু করে বোলপুর শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র রতনপল্লীতেও সাড়ম্বরের সঙ্গে পালিত করা হয় বসন্ত উৎসব। এছাড়াও সোনাঝুরি থেকে কিছু দূরে ভুবনডাঙ্গাতেও পালন করা হয় বসন্ত উৎসব। তাই এই বসন্ত উৎসবের সময় আপনি যদি বোলপুর শান্তিনিকেতন আসেন তাহলে এই কয়েকটি জায়গায় আপনিও বসন্ত উৎসবের আমেজ নিতে পারেন। (তথ্য-সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Basanta Utsav 2026: বিশ্বভারতীর বসন্ত উৎসবে বহিরাগত প্রবেশে ফের জারি নিষেধাজ্ঞা! হতাশ হবেন না! শান্তিনিকেতনের এই ৪ জায়গায় মিলবে বসন্ত উৎসবের স্বাদ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল