Bankura Tourism: বাঁকুড়ার বড়দি পাহাড় রূপকথার জগৎ! আজও তার সৌন্দর্য থেকে বঞ্চিত অনেকেই! না দেখলে আপনার বড় মিস
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Bankura Tourism: শীত প্রায় চলে এসেছে। ঠান্ডা কিন্তু বেশ ভালই পড়তে চলেছে । ঠান্ডা ভাল থাকার মানে হল, আপনি ঘুরে দেখতেই পারেন বাঁকুড়ার আনাচে কানাচে।
advertisement
1/6

বাঁকুড়া রয়েছে এমন একটি ইকো রিসর্ট যেখানে গেলে আপনি থাকতে পারবেন প্রকৃতির খুব কাছাকাছি। এবং রয়েছে সব রকমের ব্যবস্থা। পাশেই পাহাড় এবং নদী। উপভোগ করতে পারবেন প্রকৃতির দুই সুন্দর রূপ। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/6
কংসাবতী নদীর পাশে একটা সুন্দর ছোট্ট পাহাড়। শাল মহুয়ার জঙ্গলে ঘেরা বাঁকুড়ার সারেঙ্গা এই বড়দি পাহাড় তলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে চড়ুইভাতি করতে শীতকালে অনেকে আসেন। বাঁকুড়া জেলার এটি একটি আপেক্ষিক ভাবে নতুন পর্যটনকেন্দ্র হল বড়দি পাহাড়। পাহাড় নয়, এটি একটি ছোট টিলা।
advertisement
3/6
১৮০০ টাকা থেকে শুরু। পেয়ে যাবেন থাকা-খাওয়ার ব্যবস্থা। শীতে পলাশে ঢেকে যায় এই ইকো রিসোর্ট। তখন আসলে দেখতে পাবেন প্রকৃতির অদ্ভুত মায়াবি রূপ। মনে হবে এখানেই থেকে যাই।
advertisement
4/6
বাঁকুড়া থেকে রাইপুরের রাস্তায় পড়ে পিড়রগাড়ি মোড়। সেখান থেকে খাতড়া যাওয়ার রাস্তায় ছ’কিমি দূরে চুয়াগাড়া মোড়। ওই মোড় থেকে চার কিলোমিটার গেলেই পাওয়া যাবে নেতুরপুর পঞ্চায়েতের কালাপাথর গ্রাম লাগোয়া বড়দি পাহাড়। তার কোলঘেঁষে বয়ে চলেছে কংসাবতী নদী। নদীর তীরে কালাপাথর গ্রামে রয়েছে একটি ঝর্ণা। স্থানীয় মানুষের কাছে তা কালাঝর্ণা নামে পরিচিত।
advertisement
5/6
পর্যটক হারাধন সরকার বলেন,"পাহাড় বাদেও রয়েছে, একটি ইকো রিসোর্ট। এই ইকো রিসোর্ট টিতে রয়েছে সব রকমের ব্যবস্থা। থাকা , খাওয়া, বাচ্চাদের জন্য পার্ক। প্রিয় মানুষের সঙ্গে হাঁটার জন্য সুন্দর রোমান্টিক রাস্তা। মূলত পাহাড় নদী ছাড়াও এই ইকোরিসোরিটি হচ্ছে মূল একটি আকর্ষণের জায়গা। মানুষের ভিড় শীতে স্বাভাবিকভাবেই বেশি! তবে বর্ষাতেও দেখা যায় ভীর।"
advertisement
6/6
শীত প্রায় চলে এসেছে। ঠান্ডা কিন্তু বেশ ভালই পড়তে চলেছে। ঠান্ডা ভাল থাকার মানে হল, আপনি ঘুরে দেখতেই পারেন বাঁকুড়ার আনাচে কানাচে। মিস করবেন না কিন্তু বাঁকুড়ার বড়দি পাহাড় ইকো রিসোর্ট, এবং নদীর ধারের টিলা। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bankura Tourism: বাঁকুড়ার বড়দি পাহাড় রূপকথার জগৎ! আজও তার সৌন্দর্য থেকে বঞ্চিত অনেকেই! না দেখলে আপনার বড় মিস