TRENDING:

Baby Shower: ভালবাসার ছোঁয়া! মন ছুঁয়ে যাওয়া উদ্যোগে অন্তঃসত্ত্বাদের জন্য সাধভক্ষণের আয়োজন অঙ্গনওয়াড়ি কর্মীদের

Last Updated:
শিরপুরা গ্রামের একটি ছোট্ট কেন্দ্রে এমন এক উদ্যোগ হল, যা নীরবে বদলে দিতে চলেছে বহু মায়ের জীবনের গল্প। সাধের আড়ালে লুকিয়ে ছিল যত্ন, আর যত্নের আড়ালে এক বড় বার্তা—ভবিষ্যৎ শুরু হয় আজ থেকেই।
advertisement
1/6
মন ছুঁয়ে যাওয়া উদ্যোগে অন্তঃসত্ত্বাদের জন্য সাধভক্ষণের আয়োজন অঙ্গনওয়াড়ি কর্মীদের
ছাতনা ব্লকের ঝুঞ্জকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিরপুরা গ্রামে বুধবার এক মানবিক ও সচেতনতামূলক উদ্যোগের সাক্ষী থাকল এলাকা। ১৮১ ও ৩২৭ নীলমুড়ী অঙ্গনওয়াড়ী কেন্দ্রের উদ্যোগে গর্ভবতী মায়েদের জন্য অনুষ্ঠিত হল বিশেষ 'সাধঅন্ন’ অনুষ্ঠান। প্রত্যন্ত গ্রামে মাতৃত্বকালীন পুষ্টি ও যত্নের বার্তা পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
অনুষ্ঠানটি আয়োজিত হয় বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মৌ সেনগুপ্তের উদ্যোগে। গ্রামের ICDS সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকারা সক্রিয়ভাবে অংশ নেন। তাঁদের সহযোগিতায় মায়েদের জন্য পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়।
advertisement
3/6
এই স্বাদঅন্ন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গর্ভবতী মায়েদের মধ্যে সুষম ও পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। উপস্থিত স্বাস্থ্যকর্মীরা মায়েদের জানান, গর্ভাবস্থায় সঠিক পুষ্টি গ্রহণ করলে মা ও অনাগত শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা যায় এবং জটিলতার ঝুঁকিও কমে।
advertisement
4/6
অনুষ্ঠানে গর্ভবতী মায়েদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় এবং তাঁদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকাকরণ ও মাতৃ ও শিশু সুরক্ষা পরিষেবার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, কীভাবে দৈনন্দিন খাবারের মধ্যেই সহজভাবে পুষ্টি যোগ করা যায়, সে বিষয়েও আলোচনা করা হয়।
advertisement
5/6
এই প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষা মৌ সেনগুপ্ত বলেন, “প্রত্যন্ত গ্রামে গর্ভবতী মায়েদের নিয়ে এই ধরনের কর্মসূচি করতে পেরে আমরা অত্যন্ত খুশি। গ্রামের মহিলারাও এতে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন, যা আমাদের আরও অনুপ্রাণিত করে।”
advertisement
6/6
স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাঁদের মতে, এ ধরনের সচেতনতা মূলক কর্মসূচি গ্রামের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Baby Shower: ভালবাসার ছোঁয়া! মন ছুঁয়ে যাওয়া উদ্যোগে অন্তঃসত্ত্বাদের জন্য সাধভক্ষণের আয়োজন অঙ্গনওয়াড়ি কর্মীদের
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল