Love and Break-Up: বিচ্ছেদের পর প্রাক্তনকে ভুলতে ঠিক কতদিন সময় লাগে জানেন? বিজ্ঞান যা জানাল, চমকে উঠবেন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
সম্পর্ক ভাঙা খুব কষ্টের! যাঁরা এর মধ্যে দিয়ে গিয়েছেন, তাঁরাই বোঝেন! ব্রেক-আপের পর প্রাক্তনকে ভুলতে কত সময় লাগে জানেন? জানাল বিজ্ঞান
advertisement
1/6

ভালবাসায় ছেদ পড়েছে! ভেঙেছে সম্পর্ক! মনের ফোটোফ্রেমে সে আর নেই! ফোন নম্বর ডিলিট হয়েছে, ফেসবুক-ইন্টাগ্রাম থেকে সে বাদ পড়েছে... মন বলছে, ব্রেক-আপ হয়েছে, কিন্তু একদিন যে আপনার সবটা জুড়ে ছিল, তাঁকে হঠাৎ করে একদিন সম্পূর্ণ ভুলে যাওয়া সম্ভব নয়! এমনটাই মত মনত্বত্ত্বের! জানেন নি, প্রাক্তনকে ভুলে যেতে, তাঁর স্মৃতি আবছা করতে মানুষের কত সময় লাগে?
advertisement
2/6
খ্যাতনামা অ্যানথ্রোপোলজিস্ট হেলেন ফিশারের মতে, ২০০৫ সালে একটি fMRI গবেষণা হয়েছিল, সেখানে দেখা যায়, প্রেম মানুষের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমকে সক্রিয় করে। এর ফলে ডোপামিন, অক্সিটোসিন এবং নরএপিনেফ্রিনের মতো হরমোন নিঃসৃত হয়।
advertisement
3/6
এই রাসায়নিকগুলি মানুষের মধ্যে আসক্তি, আনন্দ ও প্রেরণার অনুভূতি তৈরি করে... বিভিন্ন নিউরোট্রান্সমিটারের ককটেল
advertisement
4/6
যখন সম্পর্ক ভাঙে, তখন ইমোশনাল ফিলিংসগুলোর অভাবে মানুষের 'উইথড্রয়াল' হয়! ঠিক যেমন, যাঁর মদ্যপানের নেশা আছে, সে যদি আচমকা একদিন মদ্যপান ছেড়ে দেয়, তাঁর যেমন সমস্যা হবে! ব্রেক-আপের পর যদি আপনি বছরের পর বছর আপনার প্রাক্তনকে ভুলতে না পারেন, সেটা স্বাভাবিক।
advertisement
5/6
সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স-এর সমীক্ষা বলছে, প্রাক্তনের প্রতি সমস্ত ইমোশনাল ফিলিংস ৫০ শতাংশ মুছে ফেলতে কেটে যায় ৪ বছর! প্রাক্তনকে পুরোপুরি ভুলতে সময় লাগে প্রায় ৮ বছর।
advertisement
6/6
সম্পর্ক যত গভীত হবে, যত বেশিদিনের হবে, তত বেশি সময় লাগবে প্রাক্তনকে ভুলতে। মোটামুটি আট বছরের পর থেকেই প্রাক্তনের প্রতি টান কম হতে থাকে। প্রাক্তনের সঙ্গে সবরকম যোগাযোগ বন্ধ করুন, নিজেকে সময় দিন, পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা করুন, নতুন কিছু শুরু করতে পারেন... এই পন্থাগুলো প্রাক্তনকে ভুলতে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Love and Break-Up: বিচ্ছেদের পর প্রাক্তনকে ভুলতে ঠিক কতদিন সময় লাগে জানেন? বিজ্ঞান যা জানাল, চমকে উঠবেন