TRENDING:

Gout Pain: বয়স বাড়লেই কাবু করে ফেলছে বাত? খাবারে কিছু পরিবর্তন আনলেই অনেকটা কমতে পারে বাতের ব্যথা! কোন কোন খাবার এড়িয়ে চলবেন?

Last Updated:
বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে বাতের সমস্যা। এই সমস্যায় ভুগতে শুরু করেন অনেকেই। যথা সময়ে চিকিৎসা না করালে এবং জীবন যাপনে কিছু পরিবর্তন না আনলে সেই সমস্যা আরও বাড়তে পারে।
advertisement
1/8
বয়স বাড়লেই কাবু করে ফেলছে বাত? খাবারে কিছু পরিবর্তন আনলেই অনেকটা কমতে পারে বাতের ব্যথা!
বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে বাতের সমস্যা। এই সমস্যায় ভুগতে শুরু করেন অনেকেই। যথা সময়ে চিকিৎসা না করালে এবং জীবন যাপনে কিছু পরিবর্তন না আনলে সেই সমস্যা আরও বাড়তে পারে। যাঁরা বাতের ব্যথায় ভোগেন, তাঁরা জানেন, ওই ব্যথা শুরু হলে হাঁটাচলা, বসা এমনকি, বিশ্রামের জন্য শোয়াও কতখানি যন্ত্রণাদায়ক হতে পারে। আর্থ্রারাইটিস বা বাত তেমন বাড়লে হাত-পায়ের আঙুল বেঁকে যেতেও পারে। তাই আগে থেকে সচেতন হওয়া ভাল।
advertisement
2/8
এই প্রসঙ্গে মাদ্রাজ মেডিক্যাল কলেজের ডাক্তার সরোজ গৌতম জানান, খাওয়াদাওয়ায় নিয়ন্ত্রণ এনেও বাতের ব্যথার ভোগান্তি কমানো সম্ভব। কিছু কিছু খাবার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়াই ভাল। সেগুলি কী কী?
advertisement
3/8
চিনিজাতীয় খাবারচিনি বেশি আছে এমন যেকোনও খাবার খাওয়া বন্ধ করুন। লজেন্স, সোডা, আইসক্রিম, মিষ্টি, চাটনি বা সস এড়িয়ে যাওয়া ভাল।
advertisement
4/8
রেড মিটপাঁঠার মাংস বা ওই জাতীয় যেকোনও মাংস না খাওয়াই মঙ্গল। পুষ্টিবিদেরা জানাচ্ছেন, বহু গবেষণায় দেখা গিয়েছে রেড মিট থেকে শরীরে প্রদাহের মাত্রা বাড়ে। আর প্রদাহ থেকে শরীরে ব্যথাবেদনার সম্ভাবনাও বাড়ে। যাঁদের নিয়মিত রেড মিট খাওয়ার অভ্যাস রয়েছে, তাঁদের আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়তে পারে।
advertisement
5/8
টম্যোটো, আলু, লঙ্কাযাঁদের আর্থ্রারাইটিসের সমস্যা রয়েছে, তাঁদের আলু, টম্যাটো বা লঙ্কা বেশি খেতে বারণ করছেন পুষ্টিবিদেরা। কারণ এই ধরনের সব্জি থেকে আর্থ্রারাইটিসের প্রকোপ বাড়ে।
advertisement
6/8
ভাজাভুজিডুবো তেলে ভাজা খাবার যেমন ফ্রেঞ্চ ফ্রাইজ়, শিঙাড়া, তেলেভাজা, ফিশফ্রাই, ফিশফিঙ্গার জাতীয় খাবার প্রদাহ বৃদ্ধি করে। তাই বেশি খেলে আর্থ্রারাইটিসের ব্যথা বাড়বে।
advertisement
7/8
সোডিয়াম বেশি থাকা খাবারযে সমস্ত খাবারে সোডিয়াম বেশি, তা আর্থ্রারাইটিসের রোগীদের না খাওয়াই ভাল। যেকোনও প্যাকেটজাত খাবার এবং ফাস্টফুডে সোডিয়াম থাকে বেশি। এগুলি শরীরে জল ধরে রাখে। গাঁটে বাড়তি চাপ পড়ে এ থেকে।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gout Pain: বয়স বাড়লেই কাবু করে ফেলছে বাত? খাবারে কিছু পরিবর্তন আনলেই অনেকটা কমতে পারে বাতের ব্যথা! কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল