TRENDING:

Luchi: ভাজার আগে গরম তেলে দিন জাস্ট এক চিমটে 'ম্যাজিক'! পাতে উঠবে ফুলকো, ঝরঝরে সুগন্ধী লুচি!

Last Updated:
শীতের দিনে লুচি বা ভাজাভুজি খাওয়ার লোভ সামলানো মুশকিল। তবে তেলেভাজা মানেই অতিরিক্ত তেল আর স্বাস্থ্যঝুঁকি—এই ভাবনায় অনেকেই পিছিয়ে যান। রান্নাঘরের এক সহজ টোটকায় কিন্তু লুচি ভাজার সময় তেলের ব্যবহার কিছুটা হলেও কমানো সম্ভব, যা জানলে ভাজাভুজি খাওয়ার অপরাধবোধও কমবে।
advertisement
1/8
ভাজার আগে গরম তেলে দিন জাস্ট এক চিমটে 'ম্যাজিক'! পাতে উঠবে ফুলকো, ঝরঝরে সুগন্ধী লুচি!
শীতের আমেজ এখনও টিকে। এমন দিনে ভাজাভুজির ডাক এড়ানো কঠিন। সন্ধ্যা নামলেই ফিশ ফ্রাই, চপ, শিঙাড়া বা ডিমের ডেভিল—সবাই যেন হাতছানি দেয়। আর রাতের পাতে লুচি-মাংস থাকলে তো কথাই নেই। কিন্তু কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ কিংবা হার্টের সমস্যার ভয়ে অনেকেই তেলেভাজা থেকে দূরে থাকেন। প্রশ্ন একটাই—তেলেভাজা কি একটু হলেও স্বাস্থ্যকর করা যায়?
advertisement
2/8
লুচি ঠিকমতো ভাজতে পারেন না অনেকেই। ঠিক ভাবে বেলে ময়াম দিয়ে ছাড়লেও অনেকেই বলেন লুচি ফোলে না! হতাশ হয়ে যান। এতে লুচিতে তেলও জমে থাকে, যা খেলে পেট আইঢাই করে। এর থেকে বাঁচার সহজ উপায় কী? জেনে নিন।
advertisement
3/8
সত্যি বলতে, তেলেভাজা কখনওই স্বাস্থ্যকর খাবারের তালিকায় পড়ে না। অতিরিক্ত তেলে ভাজা খাবার শরীরে বেশি স্নেহপদার্থ ঢুকিয়ে দেয়, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর।
advertisement
4/8
বিশেষ করে বাইরের দোকানে ব্যবহৃত তেল স্বাস্থ্যসম্মত নয়। তবে বাড়িতে রান্না করলে কিছু সতর্কতা মেনে চলা যায়। ঠিকঠাক কৌশল জানলে তেলের ব্যবহারও কিছুটা কমানো সম্ভব।
advertisement
5/8
রান্নাঘরে অভিজ্ঞ অনেকেরই একটি ছোট্ট অভ্যাস চোখে পড়ে—ভাজার আগে গরম তেলে এক চিমটে নুন ছড়িয়ে দেওয়া। এই কাজের পেছনে রয়েছে কার্যকর কারণ।
advertisement
6/8
গরম তেলে নুন মেশালে ভাজার সময় খাবার তুলনামূলক ভাবে কম তেল শোষণ করে। সাধারণ ভাবে লুচি ভেজে টিস্যু পেপারে রাখলে দেখা যায়, কাগজে তেল ভরে যাচ্ছে।
advertisement
7/8
কিন্তু একই লুচি যদি আগে নুন মেশানো গরম তেলে ভাজা হয়, তবে টিস্যু পেপারে তেলের পরিমাণ চোখে পড়ার মতো কম থাকে।
advertisement
8/8
অর্থাৎ স্বাদে কোনও আপস না করেই, সামান্য এই টোটকায় তেলের ব্যবহার কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যায়। পুরোপুরি স্বাস্থ্যকর না হলেও, ভাজাভুজিকে একটু ‘হালকা’ করার এই কৌশল শীতের দিনে কাজে আসতেই পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Luchi: ভাজার আগে গরম তেলে দিন জাস্ট এক চিমটে 'ম্যাজিক'! পাতে উঠবে ফুলকো, ঝরঝরে সুগন্ধী লুচি!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল