Cabbage Washing Tips: পাতার ভাঁজে ভাঁজেই লুকিয়ে বিপদ, খাওয়ার আগে বাঁধাকপি পরিষ্কার করবেন কীভাবে?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
advertisement
1/10

শীতের সবজি হিসেবে বাঁধাকপি অনেকেরই প্রিয়৷ মটরশুঁটি দিয়ে তরকারি হোক অথবা চাউমিনের মতো রেস্তোরাঁর খাবারে বাঁধাকপির উপস্থিতি মাস্ট৷ স্বাস্থ্যের দিক থেকেও বাঁধাকপি উপকারী৷
advertisement
2/10
কিন্তু তা সত্ত্বেও বাঁধাকপির মধ্যে লুকিয়ে থাকে৷ বাঁধাকপির ভিতরে এমন ছোট ছোট পোকা থাকতে পারে, যা সহজে বাইরে থেকে চোখে পড়বে না৷
advertisement
3/10
বাঁধাকপির বাইরের অংশে পাতার আস্তরণ থাকে৷ যা দেখতে খুবই সুন্দর লাগলেও এই পাতার আস্তরণের ভিতরেই বাসা বাঁধে মাটির নীচের ছোট ছোট পোকা৷ ফলে বাঁধাকপি খাওয়ার আগে ভাল করে ধুইয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ৷
advertisement
4/10
বেশ কয়েকটি উপায়ে বাঁধাকপি পরিষ্কার করে নিশ্চিন্তে খাওয়া যায়৷ তাতে শুধু লুকিয়ে থাকা পোকা নয়, বাঁধাকপির গা থেকে ক্ষতিকারক কীটনাশক, ব্যাক্টেরিয়া এবং ময়লাও পরিষ্কার হয়ে যায়৷
advertisement
5/10
বাঁধাকপি কাটার সময় একেবারে বাইরের দিকে থাকা প্রথম দু-তিনটি পাতা পুরোপুরি বাদ দিয়ে দিন৷ কারণ বাইরের দিকের এই পাতাগুলির ভিতরেই পোকা, কীটনাশক, ময়লা লুকিয়ে থাকার আশঙ্কা সবথেকে বেশি৷
advertisement
6/10
বাঁধাকপি কাটার সময় প্রথমে বেশ কয়েক ভাগে ভাগ করে নিন৷ এর ফলে বাঁধাকপির ভিতরে পোকা লুকিয়ে থাকলে তা সহজেই চোখে পড়ে যায়৷
advertisement
7/10
বাঁধাকপিকে প্রথমে কয়েক টুকরো করে নিয়ে সেগুলিকে ১০-১৫ মিনিট নুন মেশানো জলে ভিজিয়ে রাখতে হবে৷ এর ফলে বাঁধাকপির ভিতরে কোনও পোকা সুকিয়ে থাকলে সেগুলিও বাইরে বেরিয়ে আসে৷
advertisement
8/10
এর পাশাপাশি এক বাটি জলের ভিতরে দু-তিনটি চামচ ভিনিগার মিশিয়েও ১০-১৫ মিনিটে তাতে বাঁধাকপির টুকরোগুলি ডুবিয়ে রাখতে হবে৷ এর ফলে পাতার ভিতরে লুকিয়ে থাকা পোকাগুলিও বেড়িয়ে আসবে৷
advertisement
9/10
বাঁধাকপি রান্নার আগে কাঁচা অংশগুলিকে ভাল করে কলের জলের তলায় ধরলেও তা থেকে পোকামাকড়, কীটনাশক ধুইয়ে বেরিয়ে যায়৷
advertisement
10/10
বাঁধাকপি কাটার সময় পাতার ভিতরে ভিতরে ভাল ভাবে পরীক্ষা করে দেখতে হবে যাতে ময়লা অথবা পোকামাকড় থাকলেও তা চোখে পড়ে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cabbage Washing Tips: পাতার ভাঁজে ভাঁজেই লুকিয়ে বিপদ, খাওয়ার আগে বাঁধাকপি পরিষ্কার করবেন কীভাবে?