Yuva Sathi: মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে, যুব সাথী প্রকল্পে আবেদন করতে কী কী নথি লাগবে? কীভাবেই বা আবেদন করবেন? জেনে নিন ভাল করে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কেউ যদিও অন্য কোনও সরকারি প্রকল্পের (লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর মতো প্রকল্প) আর্থিক সাহায্য বা ভাতা পেলে সঙ্গে যুবসাথীর টাকা পাওয়া যাবে না৷
advertisement
1/5

রাজ্য বাজেটে যুবসাথী প্রকল্পে বেকার যুবক-যুবতীদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ আগামী ১ এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্পের ভাতা দেওয়া শুরু করবে রাজ্য সরকার৷ বাজেট পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন, আগামী ১৫ অগাস্ট থেকে এই ভাতার টাকা পাওয়া যাবে৷ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে ১ এপ্রিল থেকেই মিলবে এই ভাতা৷ ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু, তাই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷
advertisement
2/5
যুবসাথী প্রকল্পে আবেদন করা জন্য কোন কোন নথি প্রয়োজন? হাতের সামনে রাখুন আধার কার্ড, মাধ্যমির বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড৷ আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য৷ আপনি কতদূর লেখাপড়া করেছেন, সেটা জানা যাবে তার মাধ্যমে৷ লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস৷ এখানে প্রতি মাসে আসবে বরাদ্দ টাকা৷ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি লাগবে, সঙ্গে জানাতে হবে নিজের মোবাইল নম্বর৷
advertisement
3/5
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই শিবির করা হবে৷ প্রতিটি বিধানসভা এলাকায় একটি করে শিবির হবে৷ সেখানে গিয়ে নাম নথিভূক্ত করতে পারবেন৷ ১৫ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইট থেকে www.wbsportsandyouth.gov.in আবেদনপত্র পাওয়া যাবে৷ সেই আবেদন পত্র ঠিক করে পূরণ করে জমা দিতে হবে এই শিবিরে এসে৷
advertisement
4/5
২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন৷ আবেদনকারী সত্যিই বেকার বা কর্মহীন কি না, তা সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন৷ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে৷ যুবসাথী প্রকল্পে পাঁচ বছর মাসিক ১৫০০ টাকা করে পাওয়া যাবে৷ যদি পাঁচ বছরের মধ্যেও সংশ্লিষ্ট যুবক অথবা যুবতী চাকরি না পান অথবা কর্মসংস্থানের সুযোগ না পান, তাহলে তিনি যদি পরবর্তীতে আবেদন করেন সেই আবেদন বিবেচনা করে দেখা হবে।
advertisement
5/5
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পে স্কলারশিপের টাকা পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে৷ কিন্তু কেউ যদিও অন্য কোনও সরকারি প্রকল্পের (লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর মতো প্রকল্প) আর্থিক সাহায্য বা ভাতা পেলে সঙ্গে যুবসাথীর টাকা পাওয়া যাবে না৷