TRENDING:

Winter 2026: শেষ স্পেলে জমিয়ে ব্যাটিং শীতের, আর কতদিন থাকবে শীতের আমেজ, গা শিরশিরানি? জানিয়ে দিল আবহাওয়া দফতর

Last Updated:
চলতি বছর জাঁকিয়ে শীত পড়েছিল বাংলায়। তবে এবার শীতের শেষ স্পেল। আর কতদিন বজায় থাকবে শীতের আমেজ? জানাল আবহাওয়া দফতর
advertisement
1/5
শেষ স্পেলে জমিয়ে ব্যাটিং শীতের, আর কতদিন থাকবে শীতের আমেজ? জানাল আবহাওয়া দফতর
যাই যাই করেও যাচ্ছে না শীতবুড়ো! এখনও সকাল ও সন্ধের পর গা শিরশিরানি। আলিপুর আবহাওয়া দফতর জানাল, শীতের শেষ স্পেলে আগামী ৩ দিন বজায় থাকতে চলেছে শীতের আমেজ।
advertisement
2/5
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৩ দিন সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ১৫-১৬ ডিগ্রির ঘরে। তার পর থেকে ঊর্ধ্বমুখী হতে চলেছে পারদ।
advertisement
3/5
উত্তরের জেলাগুলিতে ১২-১৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে তাপমাত্রা। পাশাপশি, হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি হয়েছে উত্তরের জেলাগুলিতে।
advertisement
4/5
পূর্বাভাস মতোই উইকেন্ডে বাড়ল শীতের আমেজ। শেষ বেলায় জমিয়ে উত্তুরে হাওয়া। আরও একবার কলকাতায় পরপর দু’দিন ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে রয়েছে। আরও তিন দিন শীতের আমেজ বজায় থাকবে সকালে ও রাতে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর
advertisement
5/5
আগামিকাল, সোমবার থেকে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। বুধ-বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় ফের ১৬ ডিগ্রিতে চড়বে পারদ। আগামী সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে একই রকম থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে, তবে ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রার ওঠানামা চলবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Winter 2026: শেষ স্পেলে জমিয়ে ব্যাটিং শীতের, আর কতদিন থাকবে শীতের আমেজ, গা শিরশিরানি? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল