যুবসাথীর ১৫০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে কবে থেকে...? বড় ঘোষণা মমতার, খেতমজুর প্রকল্পের টাকা নিয়েও এল আপডেট
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Yuva Sathi Scheme: বিরাট সুখবর! পয়লা এপ্রিল নয়, যুবসাথীর ১৫০০ টাকা, খেতমজুর প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে কবে? বড় ঘোষণা করে দিলেন মমতা
advertisement
1/5

ধরনা মঞ্চের দ্বিতীয় দিনের শুরুতেই বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুবসাথী প্রকল্প ও ভূমিহীন খেতমজুর দুই নতুন প্রকল্পের টাকা আর পয়লা এপ্রিল থেকে নয়, আজ শনিবার থেকেই সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলেই ঘোষণা করে দিলেন মমতা।
advertisement
2/5
মমতা জানিয়েছেন, যুবসাথীতে প্রায় ৯০ লাখ থেকে ১ কোটি তরুণ-তরুণী আবেদন করেছিলেন। তাঁদের বিধানসভা ভোটের দিন ঘোষণার আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। আর এপ্রিল পর্জন অপেক্ষা নয়, বাংলা নববর্ষের অনেক আগেই সরকারি এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করছে সুবিধাভোগীদের ব্যাঙ্কে।
advertisement
3/5
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ২১ থেকে ৪০ বছর বয়সি তরুণদের জন্য যুবসাথী প্রকল্প শুরু করেছে রাজ্যে। সরকারি এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন বেকার যুবক-যুবতীরা।
advertisement
4/5
মমতা এদিন স্পষ্ট করে দিলেন, আজ থেকেই যুবসাথীর টাকা অ্যাকাউন্ট-এ ঢোকা শুরু করছে। মমতা এদিন বলেন, "দুটো প্রোগ্রাম এনেছিলাম। বাজেটে যুবসাথী আর খেত মজদুর। এই খেত মজদুর প্রকল্পে যাতে যাঁদের এক কাঠা জমি আছে তাঁরাও টাকা পান সেদিকে খেয়াল রাখা হয়েছে। ভাগচাষীতে তাঁরা পেতেন না। তাঁদেরও ৪০০০ টাকা করে দেওয়া হবে।
advertisement
5/5
মমতা বলেন, "যুবসাথীতে ১৫০০ টাকা করে দেওয়া হবে। আগে এই টাকা পয়লা এপ্রিল থেকে দেওয়ার কথা ছিল। আন্তর্জাতিক নারী দিবস কাল। আর আজ থেকেই টাকা পাঠানো শুরু হবে। ২১-৪০ বছর অবধি যুবরা এই টাকা পেতে শুরু করবেন শীঘ্রই। বাকি স্কলারশিপ ধরছি না। এক কোটি আবেদন এসেছে। বেকারত্ব অনেক কমে গিয়েছে। আমরা চাই আরও ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকুক।"