TRENDING:

West Bengal Weather Update: শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে !

Last Updated:
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু’দিন সামান্য বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই।
advertisement
1/5
শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে!
রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন; আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ (Representative Image)
advertisement
2/5
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু’দিন সামান্য বাড়তে পারে। সর্বোচ্চ তাপমাত্রায় কোনও পরিবর্তন নেই। আগামী শনিবার আবহাওয়ার বদল। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
advertisement
3/5
বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা এই তিন জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
advertisement
4/5
উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
5/5
সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে !
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল