West Bengal Weather Update: বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। অন্য দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
1/6

আজ, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া এবং বাড়বে গরমের সঙ্গে অস্বস্তি। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তরবঙ্গেও এ সপ্তাহে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
উত্তরবঙ্গে এপ্রিলের শুরুতে বুধবার এবং বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। বাড়বে তাপমাত্রা। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। রবিবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে এবং সোমবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
3/6
আজ, বুধবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলায়। অন্য দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রাও বাড়বে।
advertisement
4/6
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বুধবার ১ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে এই ঝড়বৃষ্টির প্রভাব অনেকটাই কম থাকবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
5/6
বৃহস্পতিবার থেকে শনিবার শুষ্ক আবহাওয়া। রবিবার ফের পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার বদল হবে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্র ও শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস হবে। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। এপ্রিলের শুরুতেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।
advertisement
6/6
কলকাতায় আজ, বুধবার আংশিক মেঘলা আকাশ। বাড়বে তাপমাত্রা। এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে। সপ্তাহের শেষ দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। গরম এবং অস্বস্তি বাড়বে। রবিবার আবহাওয়ার কিছুটা বদল হতে পারে। সোমবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।