TRENDING:

West Bengal Weather Update: ‘স্ট্রং মনসুন ফ্লো’ ! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েক জেলায়, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে কবে থেকে? জেনে নিন

Last Updated:
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার থেকে বুধবার পর্যন্ত রয়েছে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও।
advertisement
1/5
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েক জেলায়, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে কবে থেকে?
মৌসুমী অক্ষরেখা জামশেদপুর, দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা-সহ তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে দেশজুড়ে। ছত্তিশগড়, হরিয়ানা ও অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। ‘স্ট্রং মনসুন ফ্লো’ রয়েছে। এর কারণে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার থেকে বুধবার পর্যন্ত রয়েছে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
3/5
দক্ষিণবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
4/5
কলকাতায় আগামিকাল, রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্ট্রং মনসুন ফ্লো-র প্রভাবেই দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আজ, শনিবার মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে।
advertisement
5/5
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং আপেক্ষিক আর্দ্রতা ৭৮ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ৪.৯ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: ‘স্ট্রং মনসুন ফ্লো’ ! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েক জেলায়, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে কবে থেকে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল