West Bengal Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস !
- Reported by:BISWAJIT SAHA
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। সতর্কতা রয়েছে সোমবার এবং মঙ্গলবার। কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
1/6

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে। সতর্কতা রয়েছে আজ। একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
2/6
ঝড়বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা অনেকটাই কমল। আজ, মঙ্গলবারও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশ কিছুটা কমবে। মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। রাজ্যজুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা পারবে বৃহস্পতিবার থেকে। শুক্রবার ফের কালবৈশাখীর সম্ভাবনা রাজ্যে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আরও একটা স্পেল চলবে ঝড়বৃষ্টির।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে আজ, মঙ্গলবার দিনভর মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ কয়েক জায়গায়। আজ, মঙ্গলবার ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
4/6
মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে সম্ভাবনা বেশি ৷
advertisement
5/6
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০/৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
6/6
কলকাতায় ঝড়বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমল। সর্বনিম্ন বা রাতের তাপমাত্রা ২৩ ডিগ্রি থেকে কমে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আজ, মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা সামান্য থাকবে। বঙ্গোপসাগরে থেকে জলীয় বাষ্প এসে বজ্রগর্ভ মেঘ তৈরি করবে। বৃষ্টি হতে পারে সেই এলাকায়। শুক্রবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।