TRENDING:

West Bengal Weather Update: আজ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে কালবৈশাখী ঝড়ও !

Last Updated:
West Bengal Weather Update: উপকূলের দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা রয়েছে।
advertisement
1/5
আজ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে কালবৈশাখী ঝড়ও !
আজ, শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। ইতিমধ্যেই উপকূলের দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সর্তকতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর- এই দুই জেলার জন্য সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। Story: Biswajit Saha
advertisement
2/5
বজ্রপাত ও শিলা বৃষ্টির আশঙ্কা থাকায় এই পাঁচ জেলার বাসিন্দাদের বাড়ির বাইরে থাকলে সতর্ক থাকতে পরামর্শ আবহাওয়া দফতরের। Representational Image
advertisement
3/5
উত্তর ও দক্ষিণ বঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা ৷ হতে পারে কালবৈশাখী ঝড়ও। Representational Image
advertisement
4/5
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় শুক্রবারের পরেও বৃষ্টি চলবে। আগামিকাল, শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া, পরিষ্কার আকাশ, তাপমাত্রা বাড়বে। রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ Representational Image
advertisement
5/5
আজ, শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা ঝড়ো হাওয়া বইবে। কালবৈশাখীর সম্ভাবনা থাকছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৪ থেকে ৮৫ শতাংশ ৷ Representational Image
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: আজ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে কালবৈশাখী ঝড়ও !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল