TRENDING:

West Bengal Weather Update: আজ থেকে বৃষ্টি শুরু, কোন কোন জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা, জানুন বিশদে

Last Updated:
West Bengal Weather Update: বৃহস্পতিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ দুটোই বাড়বে।
advertisement
1/5
আজ থেকে বৃষ্টি শুরু, কোন কোন জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা, জানুন বিশদে
আজ, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ Representative Image
advertisement
2/5
বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর- এই জেলাগুলিতে বৃষ্টি বেশি হবে। Representative Image
advertisement
3/5
বাকি জেলায় মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। Representative Image
advertisement
4/5
বৃহস্পতিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ দুটোই বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারেও পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে। রবিবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। Representative Image
advertisement
5/5
উত্তর বঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ আজ থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হতে পারে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা দুটোই বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শুক্রবার। উপরের দিকের ৫ জেলায় শনিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা। Representative Image
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: আজ থেকে বৃষ্টি শুরু, কোন কোন জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল