TRENDING:

West Bengal Weather Update: কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ! উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে

Last Updated:
শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আগামী দু-দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। রবিবারের মধ্যে কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ।
advertisement
1/7
কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ! উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে
কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল, বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৩০ থেকে ৫০ প্রতি ঘণ্টা কিলোমিটার গতিবেগে। দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। হতে পারে বজ্রপাতও।
advertisement
2/7
বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আজ, বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইতে পারে। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায়। বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। ফের রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
3/7
উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার এবং শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলাতে থাকবে। আজ, বুধবার বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং দুই দিনাজপুরে বেশি। আগামিকাল, বৃহস্পতিবার এবং শুক্রবার ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।
advertisement
4/7
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। মূলত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার প্রভাবে বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টি হবে।
advertisement
5/7
কলকাতায় আজ, বুধবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ছিটেফোঁটা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মেঘলা আকাশের সম্ভাবনা। পরে আংশিক মেঘলা আকাশ হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামীকাল থেকে সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া ফিরবে।
advertisement
6/7
শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আগামী দু-দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। রবিবারের মধ্যে কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে পারদ।
advertisement
7/7
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: কলকাতা-সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ! উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল