TRENDING:

West Bengal Weather Update: বুধবার থেকে বদল বাংলার আবহাওয়ায়, ২৪ ঘণ্টা পর থেকেই শুরু প্রক্রিয়া! কী হতে চলেছে?

Last Updated:
West Bengal Weather Update: আজ কলকাতায় স্বাভাবিক তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টা এরকমই থাকবে আবহাওয়া।
advertisement
1/5
বুধবার থেকে বদল বাংলার আবহাওয়ায়, ২৪ ঘণ্টা পর থেকেই শুরু প্রক্রিয়া! কী হতে চলেছে?
হাড়কাঁপানো শীতের দেখা কি আর মিলবে না? গোটা ডিসেম্বর মাস জাঁকিয়ে শীত ছিল অধরাই। তবে, নতুন বছরের শুরু থেকে পারদ নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর (West Bengal Weather Update)। কিন্তু সেখানেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। জানুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকেই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বড়সড় প্রভাব ফেলতে পারে আবহাওয়ায়, এমনটাই আশঙ্কা করছিল হাওয়া অফিস। আর তারই জেরে ফের একবার উধাও হয়ে যেতে পারে শীত। বাস্তবে ঘটতেও চলেছে তা।
advertisement
2/5
আজ কলকাতায় স্বাভাবিক তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টা এরকমই থাকবে আবহাওয়া। বুধবারের থেকে তাপমাত্রা বাড়তে পারে। ২৪ ঘন্টার মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। আর তাতেই আটকে যাবে উত্তুরে হাওয়া। আবারও বাড়বে তাপমাত্রা।
advertisement
3/5
সব মিলিয়ে জাঁকিয়ে কবে থেকে শীত পড়বে, সে বিষয়ে আগাম পূর্বাভাস দিতে পারছেন না আবহাওয়াবিদরা নিজেরাই। গোটা ডিসেম্বর মাস তেমন শীতের দেখা পায়নি আম বাঙালি। দার্জিলিংয়ের মতো জায়গায় হাড়কাঁপানো ঠান্ডার অনুভূতি মিললেও রাজ্যের বাকি অংশে জাঁকিয়ে শীতের দেখাই মেলেনি। বৃষ্টি, ঝঞ্ঝার গেরোয় ডিসেম্বর জুড়ে শীতের দেখা মেলেনি।
advertisement
4/5
আবহাওয়া দফতরের জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টা বাংলার অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে। তবে, বুধবার থেকে বাড়বে তাপমাত্রা।একইসঙ্গে আবহাওয়াও শুকনো থাকবে।
advertisement
5/5
আগামী ২৪ ঘন্টায় মূলত সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা দিতে পারে। তবে বেলা বড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশার দাপট থাকতে পারে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: বুধবার থেকে বদল বাংলার আবহাওয়ায়, ২৪ ঘণ্টা পর থেকেই শুরু প্রক্রিয়া! কী হতে চলেছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল