TRENDING:

West Bengal Weather Update: ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল বৃষ্টি! হাওয়া অফিসের বড় সতর্কতা

Last Updated:
West Bengal Weather Update: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া,কলকাতা,হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
1/5
ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল বৃষ্টি! হাওয়া অফিসের বড় সতর্কতা
বদল আসছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। মঙ্গল, বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে অবশ্য আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা না থাকলেও হালকা ও মাঝারি বৃষ্টি হবে নানা জেলায়। প্রতীকী ছবি।
advertisement
2/5
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া,কলকাতা,হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণেই হতে চলেছে এই বৃষ্টি। প্রতীকী ছবি।
advertisement
3/5
বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওড়িশা পর্যন্ত অবস্থান করছে একটি নিম্নচাপ। অন্যদিকে, নিজের অবস্থান থেকে মৌসুমী অক্ষরেখা সামান্য দক্ষিণে অবস্থান করছে। তবে নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রতীকী ছবি।
advertisement
4/5
হাওয়া অফিস জানাচ্ছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া,কলকাতা,হাওড়ায় দিনভর বৃষ্টিপাত হতে পারে। যদিও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বা অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই। প্রতীকী ছবি।
advertisement
5/5
অপরদিকে, মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। জায়গায় ১০০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। প্রতীকী ছবি। শনিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা বৃষ্টি হবে। রবিবার থেকে বৃষ্টি দু-এক পশলা বাড়তে পারে। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল বৃষ্টি! হাওয়া অফিসের বড় সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল