TRENDING:

West Bengal Weather Update: শুক্রবার পর্যন্ত 'এই' জেলাগুলিতে বৃষ্টি, বাংলার আবহাওয়া নিয়ে দুশ্চিন্তার পারদ চড়ছে! যা হতে চলেছে...

Last Updated:
West Bengal Weather Update: কলকাতাসহ রাজ্যজুড়ে আজও বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলায়।
advertisement
1/5
'এই' জেলাগুলিতে টানা বৃষ্টি, বাংলার আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ছে! যা হতে চলেছে
মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বৃষ্টির পর বুধবার দিনভর মেঘলা আকাশ থাকবে পশ্চিমবঙ্গের জেলা গুলিতে (West Bengal Weather Update) । কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি সামান্য কমলেও আজও স্বাভাবিকের থেকে ৩° উপরে কলকাতার পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে মাত্র ৬.২ মিলিমিটার।
advertisement
2/5
কলকাতাসহ রাজ্যজুড়ে আজও বৃষ্টির পূর্বাভাস। হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনা। শিলা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের দু-একটি জেলায়। বৃহস্পতি ও শুক্রবার মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে।
advertisement
3/5
৪ জানুয়ারি পর্যন্ত বিদর্ভ, ছত্তিশগড়. বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম ও ওড়িশায় হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ অন্যদিকে উত্তরপ্রদেশ ও পূর্ব ও মধ্যপ্রদেশেও আগামী দু দিনে আলাদা আলাদা জায়গায় হালকা বৃষ্টি (Rain) হতে পারে৷
advertisement
4/5
সাগর মেলায় বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকলেও পরে পরিষ্কার আকাশ থাকবে। হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জাঁকিয়ে শীতের এখন সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
5/5
আজও কলকাতায় হালকা মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে বিক্ষিপ্তভাবে। ১৪ জানুয়ারি অবধি বৃষ্টি সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গায়। আগামী ৪-৫ দিন উত্তর ভারতে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: শুক্রবার পর্যন্ত 'এই' জেলাগুলিতে বৃষ্টি, বাংলার আবহাওয়া নিয়ে দুশ্চিন্তার পারদ চড়ছে! যা হতে চলেছে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল