TRENDING:

West Bengal Weather: বাংলার সাত জেলায় ভারী বৃষ্টি! আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে দুর্ভোগের পূর্বাভাস

Last Updated:
West Bengal Weather: আবহাওয়া দফতর জানাচ্ছে, বিশেষত বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম- এই সাত জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে। (তথ্য: বিশ্বজিৎ সাহা)
advertisement
1/5
বাংলার সাত জেলায় ভারী বৃষ্টি! আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে দুর্ভোগের পূর্বাভাস
শীতের মাঝে হঠাৎই বৃষ্টির দাপট। হঠাৎ করেই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (West Bengal Weather)। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। বিশেষত বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম- এই সাত জেলায় ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে।
advertisement
2/5
হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উপকূল এবং কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুরে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
তামিলনাড়ু থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অক্ষরেখার প্রভাবেই এই বৃষ্টি। এই অক্ষরেখা অন্ধ্রপ্রদেশ ওড়িশা-র উপর দিয়ে এসেছে। নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী দু'দিনের এটি পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে। এই দুই সিস্টেম-এর প্রভাবে পুবালী হাওয়া জোরালো হতে পারে।
advertisement
4/5
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। মেঘলা আকাশে রাতের তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে।
advertisement
5/5
উত্তরবঙ্গে শীতের আমেজ থাকবে। সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দার্জিলিংয়ের হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবারে হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather: বাংলার সাত জেলায় ভারী বৃষ্টি! আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে দুর্ভোগের পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল