TRENDING:

West Bengal Weather Update: জরুরি পূর্বাভাস হাওয়া অফিসের! আজ কি দিনভর বৃষ্টি নাকি তীব্র গরমের অস্বস্তি?

Last Updated:
West Bengal Weather Update: মৌসুমী বায়ু দুর্বল হওয়ার জন্য ভারী বৃষ্টিপাত আপাতত হবে না বলেই জানা যাচ্ছে।
advertisement
1/5
জরুরি পূর্বাভাস হাওয়া অফিসের! আজ কি দিনভর বৃষ্টি নাকি তীব্র গরমের অস্বস্তি?
উত্তরবঙ্গে যখন চলছে ঝেঁপে বৃষ্টি, তখন কলকাতাতেও এবার পুরোদমে বর্ষা শুরু হওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। দীর্ঘ গরমের পর অবশেষে রাজ্যে বর্ষা প্রবেশ করায় স্বস্তি পেয়েছে শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টাও শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
2/5
তবে মৌসুমী বায়ু দুর্বল হওয়ার জন্য ভারী বৃষ্টিপাত আপাতত হবে না বলেই জানা যাচ্ছে। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকবে ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু' ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার সর্বাধিক এবং সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৩ এবং ৭৫ শতাংশ।
advertisement
3/5
গত ২৪ ঘণ্টায় কলকাতায় ০০৮.৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিন কলকাতার পাশাপাশি অন্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, আর দু-তিন ঘণ্টার মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
advertisement
4/5
গত ৩ জুন উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেছে ঠিক তার ১৫ দিন পর। রবিবার উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামী তিনদিন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ দুটোই কম থাকবে। সকাল থেকেই জেলাগুলির আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা। তবে বৃষ্টিপাতের দরুন কমবে অস্বস্তি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: জরুরি পূর্বাভাস হাওয়া অফিসের! আজ কি দিনভর বৃষ্টি নাকি তীব্র গরমের অস্বস্তি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল