TRENDING:

West Bengal Weather Update: আপাতত ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন

Last Updated:
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে দিন এবং রাতের। জলীয় বাষ্প আরও কমে যাবে বাতাসে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
1/5
আপাতত ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া,আগামী ক’দিন উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে
আপাতত ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে দিন এবং রাতের। জলীয় বাষ্প আরও কমে যাবে বাতাসে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
মনোরম আবহাওয়াতেই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। পশ্চিমের জেলাগুলিতে সকাল সন্ধ্যা হালকা শীতের অনুভূতি রয়েছে।
advertisement
3/5
দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে নবমী এবং দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ উপকূল ও সংলগ্ন সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/5
কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃহস্পতিবারের পর আবহাওয়ার আরও একটু পরিবর্তন হবে ৷ দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।
advertisement
5/5
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: আপাতত ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল