TRENDING:

West Bengal Weather Update: টানা বৃষ্টি অব্যাহত দক্ষিণবঙ্গে ! আগামী কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

Last Updated:
দক্ষিণবঙ্গের উপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যার প্রভাবে টানা বৃষ্টি চলছে কলকাতা-সহ জেলায় জেলায়। বৃহস্পতিবারও দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
advertisement
1/5
টানা বৃষ্টি অব্যাহত দক্ষিণবঙ্গে ! আগামী কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
অত্যন্ত ধীরগতিতে নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে। আপাতত অবস্থান ঝাড়খণ্ড ও লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ সরবে উত্তর ছত্তিশগড় এলাকায়। একইসঙ্গে মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ড-গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
advertisement
2/5
দক্ষিণবঙ্গের উপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যার প্রভাবে টানা বৃষ্টি চলছে কলকাতা-সহ জেলায় জেলায়। বৃহস্পতিবারও দক্ষিণের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
3/5
সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ৪-৫ দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ, বৃহস্পতিবার, আগামিকাল, শুক্রবার বৃষ্টির প্রভাব কমবে। রবিবার ও সোমবার ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
4/5
কলকাতায় মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
advertisement
5/5
কলকাতায় আজ, বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯৭ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: টানা বৃষ্টি অব্যাহত দক্ষিণবঙ্গে ! আগামী কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল