TRENDING:

IMD Weather Update: আগামী ৩ ঘণ্টায় তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৬ জেলা, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি! ওয়েদার আপডেট

Last Updated:
IMD Weather Update: মুহূর্তে বদলে যাবে আবহাওয়া। গুমোট গরম থেকে মুক্তি? দক্ষিণবঙ্গের ৬ জেলায় তীব্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দফতরের। জানুন...
advertisement
1/7
আগামী ৩ ঘণ্টায় তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৬ জেলা, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি! ওয়েদার আপডেট
★বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি আলিপুর আবহাওয়া দফতরের। রাজ্যের একধিক জেলায় ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী ঝড়-বৃষ্টির সতর্কতা জারি।
advertisement
2/7
★দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় তীব্র ঝড়-বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ও তীব্র বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে আলিপুর আবহাওয়া দফতরের সর্তকতা। সঙ্গে ঝাড়গ্রাম জেলায় তীব্র ঝড়-বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ও তীব্র বৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শিলাবৃষ্টির সতর্কতা।
advertisement
3/7
★রাজ্যের তিন জেলায় তীব্র ঝড়-বৃষ্টির পরিস্থিতি। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখী ঝড়ের বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলায় তীব্র ঝড়-বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি ও তীব্র বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রপাতের সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
4/7
★বুধবার প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা। হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে কালবৈশাখীর পরিস্থিতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সর্তকতা। শিলাবৃষ্টি হবে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। সোম ও মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।
advertisement
5/7
★শুক্রবার থেকে রবিবার তাপমাত্রা ফের বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা কমবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/7
★উত্তরবঙ্গে সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। মালদহ, দক্ষিণ দিনাজপুরে কালবৈশাখীর সম্ভাবনা বুধবার। বুধবারে ঝড়-বৃষ্টির আশঙ্কা বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।
advertisement
7/7
★কলকাতাতেও বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা। সোম, মঙ্গল, বুধবার এই তিন দিনের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ো হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার থেকে দু'দিন তাপমাত্রা কমবে। শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
বাংলা খবর/ছবি/কলকাতা/
IMD Weather Update: আগামী ৩ ঘণ্টায় তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ৬ জেলা, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি! ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল