TRENDING:

West Bengal Weather Update: সাগরে নিম্নচাপ অঞ্চল, ভারী বৃষ্টি দক্ষিণের কয়েক জেলায়, বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গেও

Last Updated:
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আগামী ২৪ ঘণ্টায় তা আরও সুস্পষ্ট হবে। আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
1/6
সাগরে নিম্নচাপ অঞ্চল, ভারী বৃষ্টি দক্ষিণের কয়েক জেলায়, বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গেও
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। নিম্নচাপ আজ, বুধবার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং ওড়িশা উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে আজ, বুধবার রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের আজ, বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাংলা ‌ও ওড়িশার উপকূলের মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে আজ, বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূল ও সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে।
advertisement
2/6
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আগামী ২৪ ঘণ্টায় তা আরও সুস্পষ্ট হবে। আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সে জন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় হবে না। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার কিছু জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। আজ, বুধবার উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সে জন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় হবে না।
advertisement
3/6
আজ, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতি ও শুক্রবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষি বঙ্গের অধিকাংশ জেলাতে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গে আজ, বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হবে।
advertisement
4/6
আজ, বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বৃহস্পতি, শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে। রবিবার থেকে ফের ভারী বৃষ্টি, উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায়।
advertisement
5/6
সকাল থেকে মেঘলা আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই অস্বস্তি আরও বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামিকাল, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে শহরে। উইকেন্ডে বৃষ্টি কমবে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
advertisement
6/6
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৯ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ২৬.৫ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: সাগরে নিম্নচাপ অঞ্চল, ভারী বৃষ্টি দক্ষিণের কয়েক জেলায়, বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গেও
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল