TRENDING:

West Bengal Weather Update: উত্তরবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস ! ভিজবে দক্ষিণবঙ্গও, জেনে নিন আবহাওয়ার আপডেট

Last Updated:
দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে ! প্রবল বৃষ্টির সতর্কতা দার্জিলিং-সহ রাজ্যের উপরের পাঁচ জেলায়। ধসের আশঙ্কা পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাংলার বেশিরভাগ জেলাতেই। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে।
advertisement
1/5
উত্তরবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস ! ভিজবে দক্ষিণবঙ্গও, জেনে নিন আবহাওয়ার আপডেট
ঘূর্ণিঝড় ‘মন্থা’-র অবশিষ্টাংশের প্রভাবে রাজ্যে বৃষ্টি হবে আরও দু'দিন। শুক্রবার উত্তরবঙ্গে প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এ ছাড়া, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
2/5
দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গে ! প্রবল বৃষ্টির সতর্কতা দার্জিলিং-সহ রাজ্যের উপরের পাঁচ জেলায়। ধসের আশঙ্কা পার্বত্য এলাকায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাংলার বেশিরভাগ জেলাতেই। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে বাংলা জুড়ে পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া।
advertisement
3/5
পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে। নিচু এলাকায় জল জমতে পারে। শহরের আন্ডারপাস-সহ নিচু এলাকায় জল জমতে পারে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ, শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে অতিভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ির দু-এক জায়গায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা! ভারী বৃষ্টি হবে মালদহ এবং দিনাজপুরেও। শনিবার ভারী বৃষ্টি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। সোমবার থেকে শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ।
advertisement
4/5
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সোমবার থেকে শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ।
advertisement
5/5
কলকাতায় শুক্রবার সকালে রোদ ঝলমলে আকাশ। পরে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: উত্তরবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস ! ভিজবে দক্ষিণবঙ্গও, জেনে নিন আবহাওয়ার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল