West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টি কমবে; বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে ? জেনে নিন
- Written by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Kolkata Weather Forecast : উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। আজ শুক্রবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
1/8

দক্ষিণবঙ্গে উইকেন্ডে বৃষ্টি কমবে; বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। বৃষ্টির এই স্পেল চলবে রবিবার পর্যন্ত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ঝাড়খণ্ডে অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশার বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা জয়সলমের, কোটা, ডামহো সিদ্ধি হয়ে ঝাড়খণ্ডের নিম্নচাপের এলাকা পর্যন্ত বিস্তৃত।
advertisement
2/8
সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা থেকে উত্তর প্রদেশ পর্যন্ত। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে গুজরাতের কচ্ছ ও পাকিস্তান সংলগ্ন এলাকা এবং দক্ষিণের কোমোরিন এলাকায়। দক্ষিণবঙ্গের কোথাও মেঘলা আকাশ আবার কোথাও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির স্পেল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।
advertisement
3/8
শনিবার থেকে বৃষ্টি কমবে, তাপমাত্রা বাড়বে। উইকেন্ডে আর্দ্রতা জনিত অস্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়।
advertisement
4/8
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ, শুক্রবার বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির স্পেল। সমস্ত উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
advertisement
5/8
শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
advertisement
6/8
শনি ও রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-উপরের দিকের এই পাঁচ জেলাতে। অতি বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। একই সঙ্গে অসম, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের উপরের দিকে রাজ্যগুলিতে বৃষ্টির প্রভাব পড়বে। দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা। দৃশ্যমানতা কমবে পাহাড়ি রাস্তায়।
advertisement
7/8
কলকাতায় আজ, শুক্রবার আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল, শনিবার থেকে বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
8/8
কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ১১.৩ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।