TRENDING:

West Bengal Weather Update: বর্ষার বৃষ্টি রাজ্য জুড়ে, উত্তরবঙ্গে দুর্যোগ ! ভিজবে দক্ষিণবঙ্গও

Last Updated:
আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
advertisement
1/5
বর্ষার বৃষ্টি রাজ্য জুড়ে, উত্তরবঙ্গে দুর্যোগ ! ভিজবে দক্ষিণবঙ্গও
অসম এবং বাংলাদেশে জোড়া ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা বিহারের পর কোচবিহারের উপর দিয়ে উত্তর-পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার এই জোড়া ফলায় ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দু-এক জায়গায় অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। বাড়বে নদীর জলস্তর। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। পার্বত্য এলাকায় নামতে পারে ধস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
advertisement
2/5
আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।
advertisement
3/5
বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। আগামিকাল, বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, এবং নদীয়া জেলাতে বৃষ্টি হবে।
advertisement
4/5
কলকাতায় মূলত মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হওয়া বইতে পারে।
advertisement
5/5
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ৪১.৬ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: বর্ষার বৃষ্টি রাজ্য জুড়ে, উত্তরবঙ্গে দুর্যোগ ! ভিজবে দক্ষিণবঙ্গও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল