TRENDING:

West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Last Updated:
পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, আপাতত তা বেশ খানিকটা উত্তর দিকে সরেছে এবং সিকিমের উপর অবস্থান করছে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
1/5
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। বৃহষ্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। শনিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের জেলায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে।
advertisement
2/5
আজ, বৃহস্পতিবার ও আগামিকাল, শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কমলেও উপকূল-সহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূল দিয়ে বঙ্গোপসাগরে রয়েছে।
advertisement
3/5
পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, আপাতত তা বেশ খানিকটা উত্তর দিকে সরেছে এবং সিকিমের উপর অবস্থান করছে। এর ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
4/5
বাঁকুড়া এবং দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত। বিহারে আপার এয়ার সার্কুলেশন ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে।
advertisement
5/5
কলকাতায় আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে মেঘলা আকাশ। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি রয়েছে। আজ, বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার ও রবিবার উইকেন্ডে কমবে বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.০ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল