TRENDING:

West Bengal Weather Update: রাজ্যের উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, দক্ষিণবঙ্গের সব জেলায় দিনভর বৃষ্টি পূর্বাভাস

Last Updated:
আবহাওয়া দফতর জানিয়েছে, শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ অঞ্চল আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।
advertisement
1/5
রাজ্যের উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, দক্ষিণবঙ্গের সব জেলায় দিনভর বৃষ্টি পূর্বাভাস
জোড়া নিম্নচাপ দেশে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ। মধ্যপ্রদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে রাজস্থানে রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের উপর মৌসুমী অক্ষরেখা। এর ফলে এই মরশুমে প্রথম মৌসুমী নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে আজ, মঙ্গলবার ভারী বৃষ্টি হবে রাজ্যে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
উপকূল ও সংলগ্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
কলকাতায় মূলত মেঘলা আকাশ। দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। থাকবে বজ্রপাতের সম্ভাবনা। সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
4/5
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯০ শতাংশ বেশি। বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে।
advertisement
5/5
কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু-তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। তিন জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। হাওড়া, হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। থাকবে বজ্রপাতের সম্ভাবনাও।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: রাজ্যের উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল, দক্ষিণবঙ্গের সব জেলায় দিনভর বৃষ্টি পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল