TRENDING:

West Bengal Weather Update: রাজ্যে জাঁকিয়ে শীত কবে ? থাকছে ঘন কুয়াশার সতর্কতা

Last Updated:
আগামী পাঁচ-সাত দিনে উত্তর কিংবা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আবহাওয়াও শুষ্কই থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
1/5
রাজ্যে জাঁকিয়ে শীত কবে ? থাকছে ঘন কুয়াশার সতর্কতা
বড়দিন থেকে বর্ষশেষ পর্যন্ত শীতের স্পেল হওয়ার সম্ভাবনা। এই স্পেলে পারদ নামতে পারে বেশ কিছুটা । তবে, আগামী পাঁচ-সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আজ, বুধবার ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ কমবে। সকালে হালকা কুয়াশা এবং দু-এক জায়গায় মাঝারি কুয়াশা থাকবে। ঘন কুয়াশার ঘন সতর্কবার্তা নেই রাজ্যে। মূলত দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
3/5
আগামী পাঁচ-সাত দিনে উত্তর কিংবা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আবহাওয়াও শুষ্কই থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু কিছু এলাকায় ভোরের দিকে কুয়াশা দেখা যেতে পারে। খুব সকালে এবং রাতের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর।
advertisement
4/5
উত্তরবঙ্গের দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা। পার্বত্য এলাকায় ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। উপরের পাঁচ জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। উত্তরবঙ্গের নীচের দিকের জেলা মালদহ-সহ সংলগ্ন এলাকাতে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না আগামী পাঁচ থেকে সাত দিনে।
advertisement
5/5
কলকাতায় আগামী ৫ /৭ দিনে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে ৷ এদিকে কলকাতায় দিনের তাপমাত্রা কমল। কলকাতায় আজ, বুধবার তাপমাত্রা পৌঁছল প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসে। আজ, বুধবার ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় তারতম্য নেই আগামী কয়েকদিনে। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যা শীতের আমেজ কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: রাজ্যে জাঁকিয়ে শীত কবে ? থাকছে ঘন কুয়াশার সতর্কতা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল