TRENDING:

West Bengal Weather Update: সপ্তাহান্তে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, বৃষ্টির আশঙ্কা পুজোর মধ্যে !

Last Updated:
West Bengal Weather Update: চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টাতে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে।
advertisement
1/5
সপ্তাহান্তে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, বৃষ্টির আশঙ্কা পুজোর মধ্যে !
সপ্তাহান্তে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। বৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে পুজোর মধ্যে। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আগামী ৪৮ ঘণ্টাতে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। Story: Biswajit Saha
advertisement
2/5
কলকাতাতে আংশিক মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২৭ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি।
advertisement
3/5
গতকাল, রবিবার বিকেলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে ৷ ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে।
advertisement
4/5
পরবর্তী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ। কোথাও রৌদ্রকরোজ্জ্বল পরিবেশ। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা বেশি থাকলে অস্বস্তি বাড়বে।
advertisement
5/5
শনিবার ও রবিবারে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত তৈরি হলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল নিয়ে উত্তর বঙ্গোপসাগরে এটি ক্রমশ ওড়িশা উপকূলের দিকে যাবে। এর ফলে রবিবার বা তারপর থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: সপ্তাহান্তে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, বৃষ্টির আশঙ্কা পুজোর মধ্যে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল