TRENDING:

West Bengal Weather Update: রাজ্যজুড়ে শীতের আমেজ! জাঁকিয়ে ঠান্ডা পড়ছে কবে, উত্তরবঙ্গে কেমন আবহাওয়া

Last Updated:
West Bengal Weather Update: নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই শীতের আমেজ রাজ্য জুড়ে । সপ্তাহান্তে পারদ আরও নামল।
advertisement
1/6
রাজ্যজুড়ে শীতের আমেজ! জাঁকিয়ে ঠান্ডা পড়ছে কবে, উত্তরবঙ্গে কেমন আবহাওয়া
নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই শীতের আমেজ রাজ্য জুড়ে (West Bengal Weather Update)। সপ্তাহান্তে পারদ আরও নামল। বিশেষ করে প্রতিদিনই সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে। আর তাই খুব তাড়াতাড়ি কলকাতা সহ রাজ্য জুড়ে ঠান্ডা পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
advertisement
2/6
বর্তমানে কলকাতায় স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে রয়েছে তাপমাত্রা। বিশেষ করে সকালের দিকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে বেলা বাড়তে ঠান্ডা কমছে। পুরুলিয়াতেও তাপমাত্রা এখন ১৫ ডিগ্রির আশপাশে।
advertisement
3/6
আজ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৯.১১ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে ৯৩ শতাংশ।
advertisement
4/6
উত্তরবঙ্গেও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দার্জিলিংয়ে এখন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে এর মধ্যে কুয়াশা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে ভোরের দিকে কুয়াশার দাপট বাড়ছে।
advertisement
5/6
দক্ষিণবঙ্গেও বেশ কয়েক‌টি জেলায় তাপমাত্রা রয়েছে ২০ ডিগ্রির নীচে। বিশেষ করে পশ্চিমদিকের জেলাগুলি শীতের আমেজ বেশি অনুভূত হচ্ছে (West Bengal Weather Update)।
advertisement
6/6
হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার থেকে বেশ ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে। তবে মঙ্গলবার থেকে আবার কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: রাজ্যজুড়ে শীতের আমেজ! জাঁকিয়ে ঠান্ডা পড়ছে কবে, উত্তরবঙ্গে কেমন আবহাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল