West Bengal Weather Forecast|| পরিস্থিতি অনুকূলে নয়, আগামী ৩ দিনে কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal Weather News: আজও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি। আগামী ৭২ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/8

*আজও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোন পূর্বাভাস নেই। আগামী ৭২ ঘণ্টা কেমন থাকবে আবহাওয়া? জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফাইল ছবি।
advertisement
2/8
*গুজরাটে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। মৌসুমি অক্ষরেখা এখনও অনেকটা দূরে রাজ্য থেকে। এই অক্ষরেখা রায়পুর ও গোপালপুর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাজ্যে কোনও সিস্টেম না থাকলেও, দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যার প্রভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
3/8
*কলকাতায় আজ বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতার জন্য অস্বস্তিও থাকবে। তাপমাত্রা বাড়বে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯৩ শতাংশ। ফাইল ছবি।
advertisement
4/8
*দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দখিনা বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা-সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। ফাইল ছবি।
advertisement
5/8
*আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার উত্তরবঙ্গে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। ফাইল ছবি।
advertisement
6/8
*গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ এবং রাজস্থানে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরপ্রদেশ, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/8
*ভারী বৃষ্টি হবে রাজস্থান এবং মধ্যপ্রদেশ বিদর্ভে। ফাইল ছবি।
advertisement
8/8
*বৃষ্টি বাড়তে পারে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। উত্তর-পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়ে। বৃষ্টি বাড়বে অন্ধ্রপ্রদেশ, তামিলনাডু, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা এবং পুদুচেরিতে। ফাইল ছবি।