TRENDING:

West Bengal Weather Today: ১ ঘণ্টা পরেই আকাশ কালো, জেনে নিন স্বস্তির বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

Last Updated:
West Bengal Rain and Thunderstorm Update: আগামী ১-২ ঘণ্টার মধ্যেই নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস।
advertisement
1/5
১ ঘণ্টা পরেই আকাশ কালো, জেনে নিন স্বস্তির বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?
জুলাই মাসের প্রথম সপ্তাহ কেটে গেলেও বৃষ্টি নিয়ে আশার কথা শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে কবে ঝাঁপিয়ে আসবে বৃষ্টি সেই নিয়ে নিশ্চিত করে কিছু বলাই যাচ্ছে না। তবে আগামী ১-২ ঘণ্টার মধ্যেই ভাসতে চলেছে কিছু জেলা। নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল হাওয়া অফিস।
advertisement
2/5
বজ্রপাতের সময় বিপদ ও প্রাণহানির আশঙ্কা এড়াতে মানুষজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শনিবার কলকাতার আকাশ আংশিক মেঘলাই থাকবে। ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/5
দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। তবে, আগামী চার-পাঁচদিন রাজ্যজুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
4/5
বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতা ছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
5/5
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Today: ১ ঘণ্টা পরেই আকাশ কালো, জেনে নিন স্বস্তির বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল