TRENDING:

West Bengal Weather Update: সপ্তাহের শেষে আবহাওয়ার বড় ভোলবদল! বড়দিনে কি জাঁকিয়ে শীত? জানুন ওয়েদার আপডেট

Last Updated:
উইকেন্ডে বাড়বে তাপমাত্রা। শনি ও রবিবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
advertisement
1/6
সপ্তাহের শেষে আবহাওয়ার বড় ভোলবদল! বড়দিনে কি জাঁকিয়ে শীত? জানুন ওয়েদার আপডেট
উইকেন্ডে বাড়বে তাপমাত্রা। শনি ও রবিবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। বড়দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বছর শেষের উৎসবের শুরুতেই উষ্ণতার ছোঁয়া।‌
advertisement
2/6
আপাতত আকাশ পরিস্কার থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষশেষে বঙ্গোপসাগরে ফের তৈরি হবে ঘূর্ণাবত। উইকেন্ডে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
কলকাতায় আজ তাপমাত্রা স্বাভাবিকের নীচে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫২ থেকে ৮৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/6
কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। শহরে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। শীতের লম্বা স্পেল শুক্রবার পর্যন্ত। আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যন্ত তাপমাত্রা একই রকম থাকবে। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার ক্রমশ ঊর্ধ্বমুখী হবে পারদ।
advertisement
5/6
উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন। শুক্রবারের পর বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন দেশেও।
advertisement
6/6
শুক্রবার থেকে উত্তর-পশ্চিম মধ্য ও পূর্ব ভারতের তাপমাত্রা বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে রবিবারের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তর, পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: সপ্তাহের শেষে আবহাওয়ার বড় ভোলবদল! বড়দিনে কি জাঁকিয়ে শীত? জানুন ওয়েদার আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল