TRENDING:

Weather: আর মাত্র ২ বছর! এবারের গরমেই কাহিল? সামনে কিন্তু বড় বিপদ! ভয় ধরানো সতর্কবার্তা

Last Updated:
Weather: প্যারিস চুক্তির অধীনে জলবায়ু-কেন্দ্রিক পরিকল্পনা জোরদার করার জন্য সব দেশের কাছে আবেদন জানিয়েছে জাতিসংঘ।
advertisement
1/7
আর মাত্র ২ বছর! এবারের গরমেই কাহিল? সামনে কিন্তু বড় বিপদ! ভয় ধরানো সতর্কবার্তা
কলকাতা: আর মাত্র দুই বছর…! হ্যাঁ, পৃথিবীকে বাঁচাতে আমাদের হাতে আর নাকি ২ বছর সময়! জলবায়ু বিপর্যয়ের কারণে ধ্বংসযজ্ঞ নিশ্চিত! জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্রধান সাইমন স্টিল সম্প্রতি এমনই সতর্কবার্তা দিয়েছেন।
advertisement
2/7
তাঁর ভাষণের শিরোনাম ছিল, ‘দুনিয়া বাঁচাতে ২ বছর…’। পৃথিবী ক্রমাগত উষ্ণ হচ্ছে। মার্চ ছিল টানা দশম মাস যখন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসও মঙ্গলবার উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশ করেছে।
advertisement
3/7
গত ১২ মাসে (এপ্রিল ২০২৩ – মার্চ ২০২৪) বিশ্বব্যাপী গড় তাপমাত্রা ১৯৯১-২০২০ গড় তাপমাত্রার তুলনায় ০.৭০ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের আবহাওয়া বিশেষজ্ঞের এই হুঁশিয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
4/7
প্যারিস চুক্তির অধীনে জলবায়ু-কেন্দ্রিক পরিকল্পনা জোরদার করার জন্য সব দেশের কাছে আবেদন জানিয়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতি চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে অক্সিজেনের মাত্র উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
advertisement
5/7
প্যারিস চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি রুখতে হবে। সাইমন সতর্ক করছেন, সেটা না করতে পারলে পৃথিবী ধ্বংসের পথে এগিয়ে যাবে।
advertisement
6/7
বিশ্বের গড় তাপমাত্রা আরও ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে ভয়াবহ আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। এমন বিপজ্জনক তাপপ্রবাহ শুরু হবে যা বিশ্ববাসী আগে কখনও অনুভব করেনি।
advertisement
7/7
উপকূলবর্তী শহরগুলি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। অনেক এলাকায় তীব্র তাপ ও ​​খরা পরিস্থিতি সৃষ্টি হবে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ। ফলে এখনই বিশ্বের প্রথম সারির দেশগুলিকে সতর্ক করা হয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather: আর মাত্র ২ বছর! এবারের গরমেই কাহিল? সামনে কিন্তু বড় বিপদ! ভয় ধরানো সতর্কবার্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল