TRENDING:

West Bengal Election 2021: ভোটার কার্ড ছাড়াও দিতে পারবেন ভোট, জেনে নিন কী ভাবে

Last Updated:
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও ভোটারের যদি ভোটার কার্ড না থাকে, তা হলেও তিনি ভোট দিতে পারবেন ।
advertisement
1/8
West Bengal Election 2021: ভোটার কার্ড ছাড়াও দিতে পারবেন ভোট, জেনে নিন কী ভাবে
• ঠিকই শুনছেন । ভোটার কার্ড ছাড়াও এ বার ভোট দিতে পারবেন যে কোনও ভোটার । আগামিকাল, অর্থাৎ ২৭ মার্চ থেকে রাজ্যে শুরু প্রথম দফার ভোটগ্রহণ । তার আগে জেনে নিন ভোটার কার্ড ছাড়াও আর কী কী নথি দেখিয়ে ভোট দিতে সক্ষম হবেন আপনি ।
advertisement
2/8
• রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে । চলবে প্রায় এক মাস । ২৯ এপ্রিল শেষ হবে ভোটগ্রহণ । ২ মে ফলপ্রকাশ । নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কোনও ভোটারের যদি ভোটার কার্ড না থাকে, তা হলেও তিনি ভোট দিতে পারবেন । অবশ্য তার জন্য বিকল্প এই নথিগুলি তাঁর কাছে থাকা আবশ্যিক ।
advertisement
3/8
• আধার কার্ড এবং প্যান কার্ড দেখিয়ে ভোট দেওয়া যাবে । ভোট দেওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স দেখিয়েও ।
advertisement
4/8
• ভোট দেওয়া যাবে MNREGA প্রদত্ত জব কার্ড থাকলে । এমনকি শ্রম মন্ত্রকের দেওয়া হেলথ স্মার্টকার্ড দেখালে ভোট দেওয়া যাবে ।
advertisement
5/8
• পাসপোর্ট থাকলে আপনি ভোটদানে সক্ষম হবেন । NPR-এর অধীনে আরজিআই দ্বারা প্রদত্ত স্মার্ট কার্ডের সাহায্যে ভোট দেওয়া যাবে।
advertisement
6/8
• ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুকে যদি ভোটারের ফোটো থাকে তা হলে সেটি দেখিয়েও ভোট দেওয়া যাবে । ফোটো রয়েছে এমন পেনশনের কাগজ দেখিয়েও দেওয়া যাবে ভোট ।
advertisement
7/8
• NPR-এর অধীনে আরজিআই দ্বারা প্রদত্ত স্মার্ট কার্ডের সাহায্যে ভোট দেওয়া যাবে। কেন্দ্র, রাজ্য, পাবলিক সেক্টর, আন্ডারটেকিংস এবং পাবলিক লিমিটেড সংস্থাগুলির দেওয়া সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন ।
advertisement
8/8
• পাশাপাশি, সাংসদ, বিধায়ক, পরিষদ সদস্যের দেওযা সরকারি পরিচয়পত্র দেখিয়েও ভোট দিতে পারবেন ভোটাররা ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Election 2021: ভোটার কার্ড ছাড়াও দিতে পারবেন ভোট, জেনে নিন কী ভাবে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল