TRENDING:

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে মার্চেই হাতে আসবে নিয়োগপত্র...? কোন বিষয়ে কখন কোথায় কাউন্সেলিং? এল বড় আপডেট!

Last Updated:
SSC Teacher Recruitment 2026: একাদশ -দ্বাদশের শিক্ষক নিয়োগের সফল প্রার্থীদের মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলেই স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর। ইতিমধ্যেই চূড়ান্ত মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় ১৮ হাজার প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। মোট শূন্যপদ ১২হাজার ৪৪৫টি।
advertisement
1/7
একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে মার্চেই নিয়োগপত্র...? কোন বিষয়ে কখন কাউন্সেলিং? এল বড় আপডেট!
বিধানসভা ভোটের আগেই সফল প্রার্থীদের হাতে দেওয়া হবে শিক্ষক নিয়োগের চাকরির নিয়োগ পত্র। এমনটাই কমিশন সূত্রে খবর। একাদশ - দ্বাদশর শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের প্রায় একমাস বাদে শুরু হবে কাউন্সেলিং।
advertisement
2/7
জাতিভিত্তিক ও বিষয় ভিত্তিক শূন্য পদের তালিকা একাধিক বিষয়ে রাজ্যের থেকে পেল এসএসসি। আগামী সপ্তাহেই কাউন্সেলিং-এর বিজ্ঞপ্তি জারি করছে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, কাউন্সিলিং করার পরেই সফল প্রার্থীদের হাতে সুপারিশপত্র দেবে এসএসসি।
advertisement
3/7
একাদশ -দ্বাদশের শিক্ষক নিয়োগের সফল প্রার্থীদের মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলেই স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর।
advertisement
4/7
ইতিমধ্যেই চূড়ান্ত মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট মিলিয়ে প্রায় ১৮ হাজার প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি। মোট শূন্যপদ ১২হাজার ৪৪৫টি।
advertisement
5/7
এক্ষেত্রে কোন বিষয়ে কখন কোথায় কাউন্সেলিং হবে আগামী সপ্তাহের শুরুতেই এসএসসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
6/7
প্রসঙ্গত, প্রাথমিক ভাবে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা অনুযায়ী সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা ছিল গত ১৫ জানুয়ারি। নবম দশমের নথি যাচাইয়ের কথা ছিল ২৬ ডিসেম্বর। কিন্তু তা সম্ভব হয়নি। মনে করা হচ্ছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে খানিক বিলম্ব হচ্ছে এই কাউন্সেলিং প্রক্রিয়ায়।
advertisement
7/7
তবে আর দেরি নেই। একাদশ-দ্বাদশের কাউন্সেলিং-এ শুরু হতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। এমনটাই জানাচ্ছে এসএসসি। সম্ভবত ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু করবে কমিশন। এর পর মার্চ মাসের শুরুতেই রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র নিয়োগের পরীক্ষা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে মার্চেই হাতে আসবে নিয়োগপত্র...? কোন বিষয়ে কখন কোথায় কাউন্সেলিং? এল বড় আপডেট!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল