TRENDING:

Kolkata Rain Alert: এবার কলকাতাতেও নামবে ঝেঁপে, সঙ্গে এলোমেলো দমকা হাওয়া... দু' তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

Last Updated:
কলকাতায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী দু' তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
1/7
এবার কলকাতাতেও নামবে ঝেঁপে, সঙ্গে এলোমেলো দমকা হাওয়া... দু' তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
উইকেন্ডে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও। শুক্রবার ও শনিবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। রবিবার পর্যন্ত স্পেল ঝড়বৃষ্টির চলবে। সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/7
*আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সমতলে, তাই ভরা বসন্তে এই বৃষ্টি নেমেছে রাজ্যের জেলায় জেলায়। রাত থেকেই মেঘলা আকাশ বঙ্গে। রাত থেকে বৃষ্টি নেমেছে বিভিন্ন জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামে কলকাতাতেও। আজ সকাল থেকে কলকাতা-সহ বিভিন্ন জেলার আকাশের মুখভার। দিনভর বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। পার্বত্য জেলাতেও বৃষ্টি হবে। সংগৃহীত ছবি।
advertisement
3/7
এবার কলকাতা ও হাওড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। আগামী দুই তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।
advertisement
4/7
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। আবহাওয়া দফতর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
5/7
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি ও হাওড়া জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে।
advertisement
6/7
উত্তরবঙ্গের মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা।
advertisement
7/7
শনিবার ঝড়বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দু’দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং এবং কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরালো হবে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Rain Alert: এবার কলকাতাতেও নামবে ঝেঁপে, সঙ্গে এলোমেলো দমকা হাওয়া... দু' তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল