TRENDING:

Rain in West Bengal Districts: ছুটির দিনে ঝোড়ো হাওয়া আর বজ্রপাত! ২/৩ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে এই জেলাগুলিতে!

Last Updated:
Sunday Weather Update 29 May: বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/7
ছুটির দিনে ঝোড়ো হাওয়া-বজ্রপাত! ২/৩ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে এই জেলাগুলিতে
টানা বেশ কয়েকদিন বৃষ্টির জেরে তাপমাত্রা স্বাভাবিক হয়ে স্বস্তি পেয়েছিল এই বঙ্গের জেলাগুলি। কিন্তু বৃষ্টির রেশ ফুরোতেই ফের ভ্যাপসা গরম আর ঘামে নাজেহাল রাজ্যবাসী।
advertisement
2/7
রবিবার ছুটির দিনে সেই প্যাচপেচে গরম থেকে অবশ্য কিঞ্চিৎ স্বস্তি পেতে পারেন জেলাবাসীরা, এমনটাই আবহাওয়া দফতরের পূর্বাভাস।
advertisement
3/7
বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এরই সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসের সম্ভাবনাও রয়েছে।
advertisement
4/7
পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে আগামী ২-৩ ঘণ্টার মধ্যেই ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে৷ বজ্রপাতের সময় বিপদ এড়াতে লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
advertisement
5/7
আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ বিকালের পর থেকেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে৷
advertisement
6/7
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শুধু কলকাতা নয়, বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতেও৷
advertisement
7/7
উত্তরবঙ্গ লাগোয়া যে জেলাগুলি রয়েছে, যেমন নদিয়া মুর্শিদাবাদের মতো জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
Rain in West Bengal Districts: ছুটির দিনে ঝোড়ো হাওয়া আর বজ্রপাত! ২/৩ ঘণ্টার মধ্যেই বৃষ্টি নামতে পারে এই জেলাগুলিতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল