Summer Heat: ভোটের আগেই তীব্র দাবদাহে জ্বলবে-পুড়বে বাংলা, এপ্রিলের প্রথম সপ্তাহেই ৪০ ছুঁইছুঁই তাপমাত্রা,জারি হতে পারে তাপপ্রবাহের সতর্কবার্তাও
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Summer Heat: মার্চ মাসে সেরকম গরমের তীব্রতা নেই! কিন্তু এই স্বস্তি টিকবে না! আবহাওয়া দফতর বলছে, এপ্রিলের প্রথম সপ্তাহেই তাপমাত্রা ৪০ ছুঁইছঁই হবে! ভোটের আগেই তীব্র তাপপ্রবাহে জ্বলবে-পুড়বে বাংলা
advertisement
1/5

ভোটের দামামা বেজে গিয়েছে! রাজ্যজুড়ে শুরু জোরদার ভোট-প্রচার! এপ্রিলেই বঙ্গে দু'দফায় ভোট! কিন্তু তার আগেই খারাপ খবর শোনাল আবহাওয়া দফতর! আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, এপ্রিলের প্রথম সপ্তাহেই রেকর্ড গরমে পুড়বে বাংলা।
advertisement
2/5
মার্চ মাস চলছে! গরম পড়েছে ঠিকই! কিন্তু কালবৈশাখী ও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির কল্যাণে সেই হাঁসফাঁস করা গরম এখনও নেই! কিন্তু সুখ বেশিদিনের নয়! আলিপুর আবহাওয়া দফতরের খবর বলছে, এপ্রিলের শুরু থেকেই তীব্র দাবদাহে পুড়বে বাংলা।
advertisement
3/5
এপ্রিলের প্রথম সপ্তাহেই পশ্চিমের জেলাগুলি, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমের তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই হবে।
advertisement
4/5
গ্রীষ্মের তাণ্ডবলীলা থেকে রেহাই পাবে না কলকাতাও। আবহাওয়া দফতর জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি পেরিয়ে যেতে পারে।
advertisement
5/5
পাশাপাশি, এপ্রিলের শুরুতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কা জারি হতে পারে বেশ কিছু জেলায়। গোটা মাস জুড়ে বেশ কয়েকবার তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি হতে পারে।