Kalbaishakhi Alert: আগামী সপ্তাহেই ফের কালবৈশাখী, ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কলকাতা-সহ দক্ষিণের কোন কোন জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডবলীলা? পড়ুন
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Kalbaishakhi Alert: শুক্রবার রাতে কলকাতায় কালবৈশাখী হয়! আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহেই ফের কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে! বইতে পারে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া
advertisement
1/5

দিন কয়েক ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, ঝড়-বৃষ্টি চলছে! শুক্রবার রাতেই কালবেশাখী হয়েছিল কলকাতায়! শনিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে। চলতি সপ্তাহেই রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও!
advertisement
2/5
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
3/5
উত্তরবঙ্গে রবিবার, সোমবার এবং বুধবার হলুদ সতর্কতা এবং মঙ্গলবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
advertisement
4/5
রবিবার এবং সোমবার হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। মঙ্গলবার এই জেলাগুলিতেই ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পঙে।
advertisement
5/5
বুধবার ১ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হবে। শুক্র ও শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে। এর ফলে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।