TRENDING:

SIR in West Bengal: বাংলায় সাত AERO-কে চাকরি থেকেই সাসপেন্ড কমিশনের! এই প্রথম সরকারি আধিকারিক সাসপেন্ড

Last Updated:
SIR in West Bengal: গোটা দেশের মধ্যে বাংলায় বেনজির পদক্ষেপ করল নির্বাচন কমিশন। সাত এইআরও-কে সাসপেন্ড করল কমিশন।
advertisement
1/6
বাংলায় সাত AERO-কে চাকরি থেকেই সাসপেন্ড কমিশনের! এই প্রথম সরকারি আধিকারিক সাসপেন্ড
বাংলায় বাড়ল অযোগ্য ভোটারদের সংখ্যা। অযোগ্য ভোটারের সংখ্যা বেড়ে হল ২ লাখ ৮ হাজার ৮৭০। সে ক্ষেত্রে বাতিল ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৯ লাখের বেশি।
advertisement
2/6
এদিকে, সাতজন AERO-কে নিয়ে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সাতজন AERO-কে চাকরি থেকেই সাসপেন্ড করার কথা বলা হয়েছে কমিশনের তরফে। শুধু তাই নয়, জানানো হয়েছে, ওই সাতজন কাজ করতে পারবে না। এদের কাজ আপাতত সংশ্লিষ্ট বিধানসভার ERO-রা করবেন।
advertisement
3/6
এই সাত জন আগে যে এসআইআর-এর কাজ করে এসেছে, সেগুলি খতিয়ে দেখা হবে। কিন্তু কেন সাসপেন্ড করা হল ওই সাতজনকে? কমিশন সূত্রে খবর, বেআইনি নথি আপলোড করেছিলেন ওই সাতজন। প্রসঙ্গত, SIR প্রক্রিয়ায় প্রথম কোনও রাজ্যে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। সরাসরি চাকরি থেকে সাসপেন্ড করার কথা বলা হয়েছে।
advertisement
4/6
Wbcs অ্যাসোসিয়েশনের এই যদি কিছু বলার থাকে, তাহলে তারা লিখিত দিতে পারে বলে জানিয়েছে কমিশন। প্রতি অফিসারের দায়িত্ব থাকে তার কাজের উপর। সুপ্রিম কোর্ট বলেছে, ৯ তারিখ ইআরও, এইআরওদের যে গাইডলাইন ইস্যু করেছে নির্বাচন কমিশন, সেটা মেনে চলতে। বেআইনি ডকুমেন্ট কেন আপলোড হয়েছে? এসআইআর-এর গাইডলাইন না মানার জন্যই সাসপেন্ড করা হয়েছে ওই এইআরও-দের। এমনটাই কমিশন সূত্রে খবর।
advertisement
5/6
রাজ্য সরকার এই সাসপেন্ড প্রত্যাহার করতে পারে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে। এর আগে অন্য কোনও রাজ্যে সরাসরি সাসপেন্ডের কথা কমিশন বলেনি এসআইআর প্রক্রিয়া চলাকালীন।
advertisement
6/6
এ বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, এখনও সময় আছে এইআরও, ইআরও-রা সতর্ক হয়ে যান। আইন অনুযায়ী কাজ করুন। কোন ধারায় নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তারা এই রাজ্য সরকারের পোস্টে আর কাজ করতে পারবেন না। তাদের জায়গায় অন্য কাউকে নিতে হবে সরকারকে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
SIR in West Bengal: বাংলায় সাত AERO-কে চাকরি থেকেই সাসপেন্ড কমিশনের! এই প্রথম সরকারি আধিকারিক সাসপেন্ড
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল